× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

পাটকেলঘাটায় নজরুল জন্মজয়ন্তী পালিত

admin
হালনাগাদ: বুধবার, ২৫ মে, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ ‘‘আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায়ে উঠিয়াছি এক চির উন্নত শির’’- শ্লোগানে পাটকেলঘাটায় পালিত হলো ১১৭ তম নজরুল জন্ম জয়ন্তী উৎসব।

তালা উপজেলা শাখার পাটকেলঘাটা নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের আয়োজনে কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার বিকাল ৫ টায় র‌্যালিটি ঢাক ঢোল বাজিয়ে পাটকেলঘাটার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পল্লী বিদ্যুৎ অফিসের পশ্চিম পার্শ্বে নিজ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

তালা উপজেলা শাখার নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক কুমার ইন্দ্রজিৎ সাধুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের সভাপতি পুলক কুমার পাল, শিল্পী পরিষদের সহ-সভাপতি সুব্রত কুমার দাশ, অধ্যাপক বীরেন্দ্রনাথ মাহাতা, প্রভাষক নাজমুল হক, জাতীয় কৃষক সমিতির উপজেলা সাধারণ সম্পাদক আদিত্য কুমার মল্লিক।

এছাড়া উপস্থিত ছিলেন প্রভাষক অভিজিত কুমার মিত্র, মাষ্টার শাহিনুর রহমান, সাংবাদিক এস.এম মফিদুল ইসলাম, শামসুর রহমান, আশিষ কুমার, মিনহাজ মুনমুন, রাহুল কুমার সহ নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের শিক্ষার্থীবৃন্দ। এসময় বক্তারা বলেন, নজরুল ছিলেন প্রেমের, সাম্যের, বিদ্রোহী, অসাম্প্রদায়িক চেতনার ব্রিটিশ সাম্রাজ্য বিরোধী কবি। আমাদেরকে  তার জ্ঞানে জ্ঞাণান্বিত হয়ে বাংলাদেশ সহ সারা বিশ্বে তার জ্ঞান ছড়িয়ে দিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..