× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নিউজ ডেস্ক

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
স্মৃতিসৌধে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার হয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শামসুল হক টুকু। আজ মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ৮টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে মূল বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন ডেপুটি স্পিকার। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় ডেপুটি স্পিকারের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মনোয়ার হোসেন বাবলা, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহিদুল ইসলাম, সাভার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি আশুলিয়া) আনোয়ার হোসেন প্রমুখ।

এর আগে রোববার (২৮ আগস্ট) সন্ধ্যায় জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। ওইদিন সন্ধ্যায় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করান।

পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, মহান সংসদে সংবিধান  ও কার্যপ্রণালী মোতাবেক সকল দলের সংসদ সদস্যরা মতামত প্রকাশ করতে পারবেন।সংবিধান ও কার্যপ্রণালী মোতাবেক সকল সংসদস্যদের মতামত ব্যক্ত করার সুযোগ নিশ্চিত করার আশ্বাস দিলেন মহান জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।


এ ক্যটাগরির আরো খবর..