মধুখালী প্রতিনিধিঃ “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় সোমবার(০৮-০৪-২০১৯)ইং সকালে আড়পাড়া, কামারখালী এবং ডুমাইন ইউনিয়নে গরীর ও অসহায় মানুষের ১০ টাকা দরে ৩০ কেজি চাউল ৩০০ টাকায় জনপ্রতি বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা ,ও ডিলার মোঃ আরমান হোসেন (বাবু), এবং মোঃ হেলাল হোসেন মোল্যা, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) ও ডিলার মোঃ হারুন-অর- রশিদ (ডাবলু), ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম) ও ডিলার শাকির আহম্মেদ টোকন প্রমুখ। জানা যায় আড়পাড়া ইউনিয়নে ৬১৮ কামারখালী ইউনিয়নে ৯২২ এবং ডুমাইন ইউনিয়নে ৪৯৭ জন এই আওতায় আছে।এই চাউল প্রতিমাসের সপ্তাহে সোম, মঙ্গল, বুধবার এই তিনদিন বিতরন করা হয়



