× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ

যশোরে কৃষকের ধান কেটে দিলো সাংস্কৃতিক কর্মীরা

Kishori
হালনাগাদ: শনিবার, ২ মে, ২০২০
ধান কেটে সাংস্কৃতিক কর্মী

আবুল কালাম আজাদ, যশোর: যশোরের প্রান্তিক চাষীদের ধান কেটে দিচ্ছে সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। জেলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে আজ সকাল ৭টা থেকে তারা এ ধান কাটা কার্যক্রম শুরু করেছে। ২০টি গ্রুপে বিভিক্ত হয়ে তারা কৃষকের ধান কেটে দিচ্ছেন। শ্রমিক সংকটের এ সময়ে বিনাপয়সায় ধান কাটতে পেরে খুশি চাষীরা।

করোনার প্রভাবে মানুষ ঘরবন্দি। এ অবস্থায় কৃষকের ধান পেকে গেছে। কিন্তু শ্রমিক সংকটে মাঠ থেকে ধান ঘরে নিতে পারছে না কৃষকরা। ইতিমধ্যে কৃষকদের ধান ঘরে তুলে দিতে কাজ শুরু করেছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় যশোরে প্রান্তিক চাষীদের ধান কেটে দিচ্ছে সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। জেলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে সাংস্কৃতিক কর্মীদের নিয়ে গঠিত ২০টি গ্রুপ আজ সকাল ৭টা থেকে এ ধান কাটা কার্যক্রম শুরু করেছে। তারা হাতে ও মেশিনে দুইভাবেই কৃষকের ধান কেটে দিচ্ছে। সকাল ১০টায় সংগঠনের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি গ্রুপের সদস্যরা মণিরামপুর উপজেলার রোহিতায় গ্রামের মাঠে কৃষকের ধান কেটে দেন।

এদিকে শ্রমিক সংকটের এ সময়ে বিনাপয়সায় ধান কাটতে পেরে খুশি চাষীরা। মহিবুল বাসের হেলপার ২বিঘা জমি বর্গা নিয়ে ধান করেছে। করোনার কারণে ধান কাটার জন্য শ্রমিক পাই নাই। ইতোমধ্যে সাংস্কৃতিক কর্মিরা ধান কেটে দিবে এমন সংবাদ পেয়ে তাদের ফোন করলে,  ১৮ জনের একটি টিম আমার ২বিঘা ধান কেটে দিয়েছে ইহাতে আমি খুব খুশি হয়েছি।


এ ক্যটাগরির আরো খবর..