গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে নির্বাচন কমিশন

বিশেষ প্রতিবেদকঃ সংসদ নির্বাচন অতি সন্নিকটে, তাই গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে নির্বাচন কমিশন। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।  আগামী ১৫ মে খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১১টায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।সভায় অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও উপস্থিত রয়েছেন।

সিইসি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্য বলেন, আপনাদের সহযোগিতায় স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য নির্বাচন সফল হয়েছে। এ নির্বাচনও সফল হবে বলে আশা করছি। আপনাদের পরামর্শও প্রত্যাশা করছি।

ইসি সূত্রে জানা যায়, এ দুই সিটিতে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। সাধারণ কেন্দ্রে ২২ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২৪ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ভোটের আগে পরে মোট চার দিন প্রতিটি ওয়ার্ডে এক প্লাটুন র‌্যাব এবং দুই ওয়ার্ডে এক কোম্পানি বিজিবি সদস্য টহল ও রিজার্ভ ফোর্স হিসেবে নির্বাচনের মাঠে দায়িত্ব পালন করবেন।

এছাড়া প্রার্থীদের আচরণ বিধি তদারকিতে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং গুরুতর অপরাধের শাস্তির জন্য সামারি ট্রায়াল করে বিচার করবেন বিচারিক ম্যাজিস্ট্রেট। আচরণ বিধি মনিটরিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সিটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত হিসেবে টহল শুরু করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।