× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

৮বছরের শিশুকে যৌনপীড়নের অভিযোগ ৫৫বয়সী ব্যক্তির বিরুদ্ধে

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ জুন, ২০২০
৮ বছরের শিশুকে যৌনপীড়ন

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় ৮ বছরের শিশুকে যৌনপীড়নের অভিযোগ ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। প্রতিবেশীর ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে শিশুটির বাবা।
সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, আজ বুধবার দুপুরে ওই শিশুর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের থানায় মামলাটি দায়ের করেন।
মামলার একমাত্র আসামি সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ভোপলা গ্রামের ৫৫ বছর বয়সী এক ব্যক্তি। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ওই ব্যক্তি পালিয়ে যায়।
মামলার নথির বরাতে ওসি তানভিরুল ইসলাম  বলেন, সোমবার সকালে ওই এলাকার আট বছরের একটি মেয়ে বাড়ির পাশে ফুপুবাড়ি বেড়াতে যায়। সেখান থেকে প্রতিবেশী এক ব্যক্তি তাকে আম দেওয়ার লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে তাকে যৌননিপীড়ন করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ওসি বলেন, আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি। কোন শিশুর উপর এ ধরনের অত্যাচার মেনে নেয়া যায় না।


এ ক্যটাগরির আরো খবর..