× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

৭ ডিসেম্বর সোমবার দিনের শুরুতে দেখুন আপনার রাশিফল

Kishori
হালনাগাদ: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
https://thenewse.com/wp-content/uploads/Horoscope.jpg

প্রত্যেক জাতকের ভিন্ন ভিন্ন রাশি অনুযায়ী ফল ও ভিন্ন হয়। আজ ৭ ডিসেম্বর সোমবার দিনের শুরুতে মিলিয়ে দেখুন আপনার রাশিফল।

মেষঃ ফাঁকা সময়ে ঘর সাজিয়ে তুলুন। আপনার পছন্দ মত কাজ করতে পারবেন। অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে অনেক অর্থের আগমন হবে। আজ প্রেমের দিন। কাজের জায়গায় দারুণ প্রশংসা পাবেন।

বৃষঃ অন্যদের নজরে পড়তে পারেন আজকে আপনি। অন্যের কথায় না চলাই ভালো। আজকের ব্যবসায় ভালো লাভ পাবেন। আপনার পছন্দ মত কাজ করার সময় পাবেন আজকে। আজ প্রেমের দিন। কথা না রাখতে পারলে, দেওয়ার দরকার নেই।

মিথুনঃ আজকের দিনে অনেক অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। আজ এই রাশির ছাত্র ছাত্রীরা পড়াশুনার থেকে বন্ধুদের বেশি প্রাধান্য দেবে। ধার দেওয়া অর্থ আজ ফেরত পাওয়ার দিন। ভ্রমণের ফলে আপনার শরীর অসুস্থ হতে পারে। আজকের দিনে অনেকের থেকে সুখবর পেতে পারেন।

কর্কটঃ শরীর চর্চায় নিযুক্ত থাকুন। নাহলে উল্টো পাল্টা চিন্তা এসে আপনার মাথায় বাসা বাঁধবে। এই রাশির বিবাহিত ব্যক্তিরা আজকে তাদের বাচ্চাদের সময় দিতে না পারায় কারণে অভিযোগ শুনতে পারেন। কাজের জায়গায় বাবার পরামর্শ কাজে লাগবে।

সিংহঃ আপনার জন্য আপনার বন্ধুরা সন্ধ্যের সময় বিশেষ কোন প্ল্যান করতে পারে। মনকে নিয়ন্ত্রণ করুন। ভ্রমণের ফলে আপনার শরীর অসুস্থ হতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে বচসার যোগ রয়েছে। নতুন পরিকল্পনা থাকলে কাজে লাগান।

কন্যাঃ পরিবারের যেসকল সদস্যরা আপনার থেকে টাকা ধার নেয়, তাদের থেকে দূরে থাকুন। ভালোবাসার মানুষের সঙ্গে অনেকটা সময় কাটিয়ে তাঁকে বোঝার চেষ্টা করুন। শরীর সুস্থ রাখতে ব্যায়াম করুন। পরিবারের সকলের সঙ্গে সুন্দর সময় কাটান, তাদের অভিযোগ করার সুযোগ দেবেন না।

তুলাঃ অর্থ সংক্রান্ত বিষয়ে গুরুত্ব দিন। বাচ্চাদের উপস্থিতিতে আপনার সন্ধ্যা সুন্দর হয়ে উঠবে। কাজের জায়গায় আপনার পক্ষে থাকবে সবকিছু। ভালোবাসার মানুষের সঙ্গে একটি সুন্দর ডিনারের প্ল্যান করুন।

বৃশ্চিকঃ বাড়িতে কোনকিছু পরিবর্তন করার আগে পরিবারের সকলের সম্মতি নিন। কাজের জায়গার কোন সমস্যা আপনার মেজাজ খারাপ করে দেবে। আপনি নিজের কাজের মাধ্যমে আশেপাশের মানুষের নজর কাড়বেন। কাজের জায়গা থেকে একদিনের ছুটি নিলে কোন সমস্যা হবে না।

ধনুঃ মানুষ আপনার থেকে কি চায়, তা বোঝার চেষ্টা করুন। বিনা কারণে কিছু মানুষের সঙ্গে বচসায় জড়িয়ে আপনার মেজাজ খারাপ থাকবে। আপনার মিষ্টি স্বভাব সকলকে ভালো রাখবে। কাজের জায়গায় প্রশংসা পাবেন।

মকরঃ অকারণে ব্যয় না করে, সঞ্চয়ের দিকে খেয়াল রাখুন। আজকের ফাঁকা সময়ে কাছের মানুষের সঙ্গে দেখা করতে পারেন। আজ এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থ থাকবে। দিনের শুরুটা খারাপ হলেও, পরের দিকে ভালো কাটবে।

কুম্ভঃ কাজের চাপে আপনি আজকের দিনে মেজাজ খারাপ করে ফেলবেন। পরিবারের লোকজন তাদের সমস্যার কথা আপনার সঙ্গে ভাগ করে নিতে পারে। বাসস্থানে বিনিয়োগ আপনার জন্য শুভ হবে না। ভালোবাসাকে শেষ হতে দেবেন না, বাঁচিয়ে রাখুন।

মীনঃ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে এবং কথা বলতে শিখুন। কাজের চাপে আপনি আজকের দিনে মেজাজ খারাপ করে ফেলবেন। ভালোবাসার মানুষের সঙ্গে সবকিছু শেয়ার করার এটা সঠিক সময় নয়।


এ ক্যটাগরির আরো খবর..