× Banner
সর্বশেষ
চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক লালমনিরহাট ও নওগাঁয় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমান সুযোগ- সুবিধা প্রদান করা হবে; অর্থমন্ত্রী ঝিকরগাছায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও নানা অপকর্মের অভিযোগ: গ্রন্থাগারিক সবুজের বহিষ্কার দাবি দেশে বছরে প্রতি এক হাজার কিলোমিটার সড়কে প্রায় ৬৭ জনের মৃত্যু ঘটে উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে – পানি সম্পদ মন্ত্রী

তাপমাত্রা কমে শীত বেড়ে বঙ্গোপসাগরে শুরু নিম্নচাপ

Kishori
হালনাগাদ: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
বড় ধরনের শৈত্যপ্রবাহ

তাপমাত্রা কমে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে শুরু হয়েছে নিম্নচাপ। ফলে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে কমছে তাপমাত্রা। হঠাৎ করেই বাড়তে শুরু করেছে শীতের দাপট। উত্তরাঞ্চলে ঘন কুয়াশার সঙ্গে ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে।

আজ ০৭ ডিসেম্বর সোমবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, উত্তরাঞ্চলে ঘন কুয়াশা ও হালকা বৃষ্টির সঙ্গে যোগ হয়েছে হিমেল বাতাস। আগামী ২৮ ঘণ্টায় কুয়াশার সঙ্গে হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর মেঘ কেটে গেলেই উত্তরাঞ্চলসহ সারাদেশে বাড়বে শীতের প্রকোপ।

সোমবারও উত্তরাঞ্চলে হালকা বৃষ্টি আর শীতল বাতাস অব্যাহত থাকতে পারে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত থাকবে কুয়াশার দাপট।

মঙ্গলবার থেকে দেশের উত্তরাঞ্চলসহ বেশির ভাগ এলাকার আকাশ থেকে মেঘ সরে যাবে। কুয়াশাও কমে আসবে। তবে এরপর থেকে শীত আরো বাড়তে থাকবে। উত্তরাঞ্চলে শীতের দাপট থাকবে সবচেয়ে বেশি। রোববার নওগাঁর বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর বলছে, একদিকে তাপমাত্রা কমে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে শুরু হয়েছে নিম্নচাপ। এর ফলে সমুদ্র থেকে আসা মেঘ আর উষ্ণ বাতাসের ফলে এখনো শীতের প্রকোপ বাড়েনি। এরই মধ্যে চলতি মাসে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ও ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে ভারতের দক্ষিণ উপকূলে আঘাত হেনেছে। এটি বর্তমানে একটি দুর্বল লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবেই বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ এলাকাজুড়ে আকাশ মেঘলা হয়ে আছে।

চলতি ডিসেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। মাসের শেষের দিকে দেশের উত্তরাঞ্চল, উত্তর–পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ তৈরি হতে পারে। শৈত্যপ্রবাহের সময় দেশের ওই এলাকাগুলোর সর্বনিম্ন তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান জানান, মঙ্গলবার থেকে মেঘ কেটে গিয়ে শীত বাড়তে পারে। তবে কয়েক দিনের মধ্যে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ তৈরি হতে পারে। এর ফলে আবারও আকাশ মেঘলা হয়ে শীত কমে আসতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..