× Banner
সর্বশেষ
রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালায় রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান : সড়ক পরিবহমন্ত্রী তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

৭০ বছর বয়সে মারা গেল চুনতি অভায়রণ্যের হাতিটি

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১০ নভেম্বর, ২০১৯

৭০ বছর বয়সী হাতিটির পেছনের বাম পায়ে গ্যাংগ্রিন ছিল। বয়সের ভারে ও পায়ে ব্যথার কারণে পালের সঙ্গে আর তাল মিলিয়ে চলতে পারছিল না। শুক্রবার চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের নারিশ্চা চাকমা জোন এলাকায় কাদায় ঠাঁই নেয় হাতিটি।

আজ রোববার সকালে মহিলা হাতিটি মারা যায়। স্থানীয়রা হাতিটিকে এভাবে দেখে স্থানীয় প্রশাসন ও বন বিভাগকে খবর দেয়।

বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ বলেন, ‘আজ সকালে হাতিটি মারা গেছে। এটির পায়ে আঘাত ছিল। অনেকদিন ধরেই এটি অসুস্থ ছিল। হাতিটির মরদেহ ময়নাতদন্ত শেষে সেখানেই মাটিচাপা দেওয়া হবে।’

বন্য প্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চুনতি কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তা মনজুরুল আলম বলেন,  লার্জ এনিম্যালের আচরণ হলো এরা মৃত্যুর সময় পানির কাছাকাছি আশ্রয় নেয়। একটি হাতির জন্য পানি খুবই প্রয়োজনীয়। হাতিটি আর চলতে না পেরে পানি আছে এ রকম একটি জায়গায় অবস্থান নিয়েছিল।’

তিনি আরও বলেন, শনিবার আমরা হাতিটি সরিয়ে শেডের নিচে নিয়ে আসি। খড়কুটো বিছিয়ে সেটিকে রাখি। চিকিৎসা দেওয়া হয়, খাবারের ব্যবস্থাও করা হয়। সম্ভবত বয়সের কারণে এবং পায়ের আঘাতের কারণে ঠিকমত খেতে না পারায় এটি মারা গেছে।’

চুনতি অভায়রণ্য ও আশপাশের পাহাড়ি এলাকায় কয়েকটি হাতির পাল আছে। যাতে আনুমানিক ৫০টির মতো হাতি আছে। এসব পালে আরও কয়েকটি পঞ্চাশোর্ধ বয়সী হাতি আছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..