× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

৭০ জন নিখোঁজ র‌্যাবের নতুন তালিকায়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টার: সারা দেশে নিখোঁজ হওয়া ব্যক্তিদের আপডেট তালিকা প্রকাশ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার রাতে প্রকাশিত পুরানো নিখোঁজদের পাশাপাশি নতুন পাঁচজনের নাম যুক্ত হয়েছে। আপডেট তালিকায় নতুন-পুরাতন মিলিয়ে মোট ৭০ জনের নাম, পরিচয় ও ঠিকানা প্রকাশ করা হয়েছে।

আপডেট তালিকায় যুক্ত হওয়া নতুন পাঁচজনের নিখোঁজ থাকার সময়কাল ৪ মাস থেকে ১২ বছর পর্যন্ত। এদের মধ্যে একজনের সম্ভাব্য বর্তমান ঠিকানা ইরাকের মাসুল শহর বলে প্রকাশিত তালিকায় উল্লেখ করা হয়েছে। নিখোঁজ একজনের জন্য থানায় জিডিও করা হয়েছিল। নিখোঁজদের মধ্যে কয়েকজন মাদ্রাসার ছাত্র। তবে তালিকায় নিখোঁজ হিসেবে নতুন  করে যুক্ত হওয়া এসব ব্যক্তির কোনো ছবি প্রকাশিত হয়নি।

নিখোঁজ তালিকায় নতুন করে যুক্ত পাঁচজন হলেন— শাহিদুল আলম (৩৫), জীবন (২৭), হোসেন আহমেদ (৩২), ইমদাদুল হক (৩০) এবং শেখ ইফতিসাম আহম্মেদ সামি (২২)।

শাহিদুল আলমের বাবার নাম মো. জহিরুল ইসলাম। বর্তমান ও স্থায়ী ঠিকানা চট্টগ্রামের থানগাও থানার হাজিরপুল পৌরসভার বহদ্দারহাট গ্রাম। শাহিদুল পড়াশোনা করেছেন হাজিরপুল মাদ্রাসায়। তিনি গত ৫ বছর ধরে নিখোঁজ।

জীবনের বাবার নাম ভোলা। বর্তমান ও স্থায়ী ঠিকানা নীলফামারীর আদিত্যমারিতে। তিনি ৫ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন এবং গত এক বছর ধরে নিখোঁজ।

হোসেন আহমেদের বাবার নাম আ. হান্নান। তার স্থায়ী ঠিকানা সিলেটের কানাইঘাট উপজেলার লক্তিপাড়া গ্রামে। তার সম্ভাব্য বর্তমান ঠিকানা ইরাকের মাসুল শহরে। তিনি গত ১২ বছর ধরে নিখোঁজ।

ইমদাদুল হকের বাবার নাম জানা যায়নি। স্থায়ী ঠিকানা পাবনার জেলার ঈশ্বরদী থানার সেলিমপুরের ভারইমারি গ্রামে। তিনি মিরপুর থেকে নিখোঁজ হয়েছেন। ইমদাদুল ৮ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন এবং গত ৭ মাস ধরে নিখোঁজ।

শেখ ইফতিসাম আহম্মেদ সামির বাবার নাম শেখ ইফতিকার আহম্মেদ। স্থায়ী ঠিকানা রংপুরের জেল রোড বাংলাদেশ ব্যাংক মোড়ের ১ নম্বর রোডের ৩৮ নম্বর বাসা। রাজশাহীর মোনাফের মোড়ে নীলাভা ছাত্রাবাস থেকে তিনি নিখোঁজ হয়েছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি (সম্মান) বিভাগে তৃতীয় বর্ষে পড়ালেখা করছিলেন এবং গত ২৯ এপ্রিল নিখোঁজ হন। তার পরিবার বোয়ালিয়া থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর- ১৬১৬) করেছে।

এর আগে, প্রথম দফায় গত ১৯ জুলাই র‌্যাব ২৬২ জনের নিখোঁজ তালিকা তৈরি করেছিল। সেটি যাচাই-বাছাই শেষে গত ২৫ জুলাই ৬৮ জনের তালিকা প্রকাশ করে র‌্যাব। সোমবার রাতে তৃতীয় মেয়াদে নিখোঁজ তালিকার আপডেট প্রকাশ করেছে সংস্থাটি।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, আগের তালিকাগুলো থেকে যাচাই-বাছাই করে আপডেট এ তালিকা প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে কতজনের জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এ তালিকায় ১৫ থেকে ৪০ বছরের মোট ৭০ জনের তথ্য দেওয়া হয়েছে। র‌্যাবের নিখোঁজ তালিকার হালনাগাদের এই কাজ একটি চলমান প্রক্রিয়া। এ তালিকা প্রকাশের পর কোনো ব্যক্তি যদি পরিবারের কাছে ফিরে আসেন অথবা ওই তালিকার বাইরে যদি কোনো নিখোঁজ ব্যক্তির সন্ধান থাকে তাহলে ০১৭৭৭৭২০০৭৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে র‌্যাব।


এ ক্যটাগরির আরো খবর..