ক্লাব ফুটবলে তেমন ভালো কাটেনি মেসির। কিন্তু জাতীয় দলের হয়ে ২৮ বছরের সব বাজে রেকর্ড কাটিয়েই বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে এগিয়ে যান এ কিংবদন্তী।
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২১ সালের ব্যালন ডি’অর জিতে নিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
এর আগে মেসি ছয়বার এই পুরস্কার জিতেন ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ ও ২০১৯ সালে। সবগুলোই জিতেছেন বার্সেলোনায় খেলা অবস্থায়। এক বছর বিরতি দিয়ে আবারও জিতলেন এই ট্রফি।

পুরুষদের পাশাপাশি মেয়েদের মধ্যে ব্যালন ডি’অর জিতেছেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আলেকজিয়া পিউতেলাস।
এ ক্যটাগরির আরো খবর..