৬ দফা দাবিতে মাগুরায় পরিবার পরিকল্পনা মাঠ কর্মীদের মানববন্ধন

মাগুরা প্রতিনিধি ॥ নিয়োগবিধির কাজ দ্রুত সম্পন্ন করে ন্যায্য পদোন্নতিসহ ৬ দফা দাবিতে সোমবার সকালে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি মাগুরা শাখার সদস্যরা মানববন্ধন করেছে।

সকালে মাগুরা সদর উপজেলা পরিষদের সামনে দাড়িয়ে ১ ঘন্টার মানববন্ধ কর্মসুচিতে মাগুরা সদর উপজেলায় কর্মরত পরিবার পরিকল্পনার মাঠ কর্মীরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন,খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান, কেন্দ্রীয় কমিিিটর মহিলা বিষয়ক সম্পাদক মমতা বেগম, জেলা সাধারণ সম্পাদক বিলাস বিশ্বাস,শাহানা পারবিন প্রমুখ। বক্তারা জানান, ৩১ মার্চের মধ্যে তাদের দাবি পুরণ করা না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসুচি গ্রহন করা হবে বলে বক্তারা জানান। পরে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের কাছে স্মারকলিপি দেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।