পঞ্চগড়ে জাফর ইকবালের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে  ড. মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে প্রাণের ‘৭১।
পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য দেয় প্রাণের ‘৭১ এর পৃষ্ঠ পোষক দেওয়ান নূর ইয়ার চৌধুরী টিটু, প্রাণের ‘৭১ এর পঞ্চগড় জেলা শাখার আহবায়ক হাসনুর রশিদ বাবু, কামরুজামান শেখ মিলন, নূর নেহার নূরি বেগম, প্রাণের ‘৭১ এর সদস্য সচিব কাজী মোহাম্মদ রকিবুল হাসান প্রমুখ।
বক্তারা অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করে। মানববন্ধনে প্রাণের ‘৭১ সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রণী পেশার মানুষ অংশ নেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।