× Banner
সর্বশেষ
সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

৫ দফা দাবী আদায়ে মেহেরপুর শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: ৫ দফা দাবী আদায়ের লক্ষে মেহেরপুর শ্রমিক সমাবেশ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক ও ট্রাংক লরী শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ও খুলনা বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আজিজুল আলম মিন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি সাদেক আহমেদ খান, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজি মোঃ সরোয়ার হোসেন, খুলনা বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক শেখ শফিকুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাংক-লরী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও সাবেক সভাপতি আবু হোসেন খান বাবু, বর্তমান সভাপতি কদর আলী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এম.এ কুদ্দুস, কার্যকরী সভাপতি এনামুল হক, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, সাবেক লাইন সম্পাদক মাহবুব এলাহী, বর্তমান লাইন সম্পাদক সাজেদুর রহমান সাজু, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনি, শ্রমিক কল্যান সম্পাদক শাহীন আলম, সদস্য রেজাউল হক প্রমুখ।

আগামী ১৮ নভেম্বরের মধ্যে কুষ্টিয়া জেলা ট্রাক- ট্রাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নকে রাজনীতিমুক্ত করে সাধারণ শ্রমিকদের পছন্দ মোতাবেক নির্বাচন করতে দেয়া, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে শ্রমিক হয়রানী বন্ধ, হাইওয়ে পুলিশের চেকিং এর নামে শ্রমিক হয়রানী বন্ধ ও প্রধান সড়কে নছিমন-করিমন, আলগামনসহ সবধরণের অবৈধ যান চলাচল বন্ধসহ ৫ দফা দাবী বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বায়ন জানান শ্রমিক নেতারা। অন্যথায় ১৯ নভেম্বর গাড়ী চলাচল বন্ধ করে কর্মসূচি ঘোষনা করা হবে বলে তারা আরো জানান।


এ ক্যটাগরির আরো খবর..