× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

৫০০ গোলের মাইলফলকে মেসি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

ভ্যালেন্সিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার মধ্যে দিয়ে দারুণ এক মাইলফলকও স্পর্শ করেছেন লিওনেল মেসি। ৫০০ ক্যারিয়ার গোলের মাইলফলক ছুঁয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড।

বুধবার রাতে কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগে মেসির হ্যাটট্রিক আর সুয়ারেজের চার গোলে ভ্যালেন্সিয়াকে ৭-০ গোলের বন্যায় ভাসিয়েছে বার্সেলোনা।

আর ভ্যালেন্সিয়ার জালে তিনবার বল জড়িয়ে ক্লাব ও দেশের হয়ে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫০১টি।

৫০১ গোলের মধ্যে মেসি বার্সেলোনার হয়ে করেছেন ৪৩৬টি, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৪৯টি এবং আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ১৬টি।

বার্সেলোনার জার্সিতে ২৬টি শিরোপা জিতেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। তবে আর্জেন্টিনার হয়ে কেবল ২০০৮ অলিম্পিকে সোনা জয়ই তার সেরা সাফল্য।


এ ক্যটাগরির আরো খবর..