রাজধানীর সব বিপণী বিতান ও শপিং মল ৩১ মার্চের পরিবর্তে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ

মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঢাকা মহানগরীর সব বাণিজ্য বিতান ও শপিংমল ৩১ মার্চের পরিবর্তে আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ৩১ মার্চের পরিবর্তে আগামী ৪ এপ্রিল পর্যন্ত  ঢাকা মহানগরীর সব বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও ব্যবসায়ীদের অসহায় মানুষকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

এরআগে ২২ মার্চ বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং ঢাকা দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সুপারমার্কেটগুলোসহ সব দোকান বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান, কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো খোলা থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।