× Banner
সর্বশেষ
আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী সঠিক চিকিৎসা পেলে কঠিন রোগে আক্রান্ত রোগীও সুস্থ হতে পারে – ডা. জুবাইদা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, ভর্তি ১৫৩ বাংলাদেশে ভারতের হাইকমিশনারের স‌ঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

কালীগঞ্জে এবার ট্রাফিক পুলিশের দ্বায়িত্ব পালন করছে ছাত্ররা

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
ট্রাফিক পুলিশের দ্বায়িত্ব

ঝিনাইদহের কালীগঞ্জে এবার ট্রাফিক পুলিশের দ্বায়িত্ব পালন করছে ছাত্ররা। বৃহস্পতিবার সকাল থেকে শহরের ব্যস্ততম বিভিন্ন স্পট গুলিতে তারা যানবাহন চলাচলে শৃংখলা নিয়ন্ত্রনের দ্বায়িত্ব পালন করে।

শহরের মেইন বাসষ্টান্ড, থানার সামনে ও বড় বাজার কালীবাড়ী মোড়ে ট্রাফিক পুলিশের দ্বায়িত্ব পালন করতে দেখা গেছে। এ সময় কিছু সংখ্যাক আনছার সদস্যরাও ছাত্রদের সাথে ছিলেন। সেচ্ছায় এমন দ্বায়িত্ব পালন করায় সাধারন জনতা ছাত্রদেরকে বাহবা অভিনন্দন জানিয়েছেন।

শহরের মেইন বাসষ্টান্ডে মুখে বাঁশি নিয়ে ট্রাফিক পুলিশের মত দ্বায়িত্ব পালনরত সরকারী নলডাঙ্গা ভূষণ বিদ্যালয়ের ছাত্র বিএনসিসির মাহিম জানায়, পুলিশের কোন সদস্য এখন রাস্তাতে নামছে না। এতে সড়কে শৃংখলা ভেঙ্গে যানজটে সাধারন মানুষকে দূর্ভোগ পোহাতে হচ্ছিল। এজন্য তারা সেচ্ছায় সড়কে নেমে এসে যানবাহন চলাচলে শৃংখলা নিয়ন্ত্রনের কাজ করছে।

এছাড়াও অভিজ্ঞ স্কাউট লিডার গনমাধ্যমকর্মী মিশন আলী তার নিজ অভিজ্ঞতার আলোকে ছাত্রদের সাথে যোগ দিয়ে দিক নির্দ্দেশনা ও সহযোগিতা করতে দেখা গেছে।

সরকারী নলডাঙ্গা ভূষণ বিদ্যালয়ের বিএনসিসি’র শিক্ষক শামিম হোসেন জানান, সেচ্ছাসেবক হিসাবে বিএনসিসির ছাত্ররা সড়কে যানজট নিয়ন্ত্রনে রাস্তাতে নেমেছে। তিনি ছাত্রদের পরিচালনা ও দিক নির্দ্দেশনা দিচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..