× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

৪৭’এ পা দিলেন ক্রিকেটের ‘বরপুত্র

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মে, ২০১৬

স্পোর্টস ডেস্কঃ ১৯৭৫ ও ৭৯ প্রথম দুই বিশ্বকাপ জিতে নেয় ক্লাইভ লয়েডের অধীনে থাকা ওয়েস্ট ইন্ডিজ। তবে এরপর থেকে দলটির ভাঙা-গড়ার লড়াই শুরু হয়। এক পর্যায়ে তলানিতে আসতে থাকা ক্যারিবীয়দের হয়ে প্রায় একাই লড়ে যান ব্রায়ান লারা।

বিশ্বের সেরা সব বোলারদের ঘাম ঝরিয়ে ছাড়েন বাঁহাতি স্টাইলিশ এ ব্যাটসম্যান। তার সময়ের তারকা বোলারদের মধ্যে ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনকে তিনি দারুণ ভাবে মোকাবেলা করেছেন।

আজ (০২ মে) কিংবদন্তি এ তারকার জন্মদিন। ১৯৬৯ সালে ত্রিনিদাদে জন্ম নেওয়া ব্রায়ান চার্লস লারা সোমবার ৪৭ বছরে পা দিলেন। কীর্তিমান এ ক্যারিবীয়ান জাতীয় দলের টেস্ট ও ওয়ানডে দুটি ফরমেটেই ১০ হাজারের বেশি রান করেছেন।

নিচে পাঠকদের জন্য লারার কিছু তথ্য দেওয়া হলো:

# লারা ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৭৫ রানের ইনিংস খেলেছিলেন। তবে ২০০৩ সালে অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেইডেন জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮০ রান করে নতুন রেকর্ড গড়েন।

# ছয় মাস পরেই সর্বোচ্চ রানের রেকর্ড নিজের দখলে নেন লারা। পুরোনো প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষেই ৪০০ রানে অপরাজিত থাকেন তিনি।

# প্রথমশ্রেণির ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে ৫০১ রানের রেকর্ড ইনিংস খেলেছিলেন লারা।

# লারা টেস্টে ১১ হাজার ৯৫৩ রান করেছেন। যা টেস্টে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রান।

# ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে যুব চ্যাম্পিয়নশিপে ৪৯৮ রান করেছিলেন লারা।

# ওয়ানডেতে লারার সর্বোচ্চ স্কোর ১৬৯ রান। ১৯৯৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এমন দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।

# লারা একমাত্র ব্যাটসম্যান যার টেস্টে দুটি ট্রিপল সেঞ্চুরি ও ক্যারিয়ারে দুটি ৪০০ রানের ইনিংস রয়েছে।

# লেগ স্পিন বল করে ওয়ানডেতে চারটি উইকেটও নিয়েছেন লারা।

# ২০০৭ সালে ঘরের মাঠের বিশ্বকাপে নিজের বিদায়ী ওয়ানডে ম্যাচে ১৮ রান করেন লারা।

# ক্রিকেট খেলার আগে অ্যাঙ্গোস্তুরা লিমিটেড নামে একটি কোম্পানিতে মার্কেটিংয়ের চাকুরি করতেন লারা


এ ক্যটাগরির আরো খবর..