× Banner
সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে?

৪১তম বিসিএস পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে -শিক্ষা মন্ত্রণালয়

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/41-Tamo-BCS.jpg

মহামারি করোনার কারনে প্রায় এক বছর পর ৪১তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সোমবার রাতে গণমাধ্যমকে জানান, শিক্ষামন্ত্রী দীপু মনি বিসিএস পরীক্ষার তারিখ পেছানোর কথা বললেও ৪১তম বিসিএস পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে।

সরকারি কর্ম কমিশন ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার দিন ১৯ মার্চ ঘোষণা করেছে। করোনা মহামারির কারণে এক বছর ধরে বন্ধ হল খুলে দিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সোমবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে বিশ্ববিদ্যালয় খোলার তারিখ জানানোর পাশাপাশি বিসিএস পরীক্ষা পেছানোর কথা বলেন শিক্ষামন্ত্রী। ৪৩তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

৪১তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরি পাবেন ২ হাজার ১৬৬ জন। চিকিৎসক নিয়োগে ৪২তম বিশেষ বিসিএসের পরীক্ষা এই মাসেই হচ্ছে।

এরপর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পিএসসি ঠিক করেছে আগামী ৬ অগাস্ট। ওই পরীক্ষায় অংশ নিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..