৩-০ গোলে ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জিতল আর্জেন্টিনা

৩-০ গোলে ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জিতল আর্জেন্টিনা

ইউরোপসেরা ইতালি আর দক্ষিণ আমেরিকার সেরা আর্জেন্টিনার দ্বৈরথে পুরোটা সময়ই আধিপত্য করল আলবিসেলেস্তেরা।। প্রথমার্ধে জোড়া গোল করে নিয়ন্ত্রণ নেওয়ার পর দ্বিতীয়ার্ধেও চাপ ধরে রাখল কোপা আমেরিকা জয়ীরা। তাতে এই দ্বৈরথে প্রায় ২৯ বছর পর আবারও চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বুধবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফিনালিসিমা নামের আলোচিত ম্যাচটি ৩-০ গোলে জিতল আর্জেন্টিনা। প্রথমার্ধে লাউতারো মার্তিনেস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আনহেল ডি মারিয়া। শেষ দিকে তৃতীয় গোলটি করেন পাওলো দিবালা।

সবশেষ ১৯৯৩ সালে হয়েছিল ফিনালিসিমা ম্যাচ। সেবার ইউরো চ্যাম্পিয়ন ডেনমার্ককে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। প্রায় ২৯ বছর পর আবারও চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ইউরোপ চ্যাম্পিয়নদের হারানোর মধ্য দিয়ে লিওনেল স্কালোনির দলের মুকুটে যোগ হলো নতুন পালক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।