× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

৩ বছর পূর্তিতে গণজাগরণের দু’দিনব্যাপী কর্মসূচি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

তিন বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি দু’দিনব্যাপী কর্মসূচি পালন করবে গণজাগরণ মঞ্চ।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৫ ফেব্রুয়ারি (শুক্রবার) বেলা আড়াইটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘রঙ তুলিতে স্বপ্নের বাংলাদেশ, বিকেল ৪টায় সারাদেশে গণজাগরণ দিবসের গান ‘জাগরণ যাত্রা’, বিকাল ৫টায় স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ‘স্মৃতিতে জাগরণ’ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

৬ ফেব্রুয়ারি বিকাল ৩টায় রয়েছে ‘মুক্তিযুদ্ধের চেতনার বৈষম্যহীন বাংলাদেশ: কোন পথে আমরা’ শীর্ষক আলোচা সভা এবং সন্ধ্যা ৬টায় চলচ্চিত্র প্রদর্শনী ও শাহবাগের গান।

বুধবার (৩ ফেব্রুয়ারি) এক মোবাইল মেসেজে গণজাগরণের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে ঝোলানোর দাবিতে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে ওই ফাঁসি কার্যকরও হয়। বর্তমানে গণজাগরণ মঞ্চ সব রাজাকারকে ফাঁসিতে ঝোলানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..