৩ দফা দাবিতে মানববন্ধন করেছে নাটোর চিনিকল শ্রমিক ইউনিয়ন

৩ দফা দাবিতে মানববন্ধন করেছে নাটোর চিনিকল শ্রমিক ইউনিয়ন

তিন দফা দাবিতে নাটোর চিনিকল কর্মকর্তা -কর্মচারী ও শ্রমিক ইউনিয়ন বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১২ টায় সুগার মিল গেইটের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নাটোর সুগার মিল লিঃ এর মহাব্যবস্থাপক (কৃষি) ফেরদৌসুল আলম, ডিসিএম সম্প্রসারণ আব্দুল কুদ্দুস, ডিজিএম সিপি ফারুক হোসেন, সমন্বয়কের উপদেষ্টা আবু রায়হান ভুলু, নাটোর সুগারমিল শ্রমিক -কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ, সি আই সি আবু সাঈদ, আলোয়ার হোসেনসহ সকল কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এসময় সরকারের কাছে ৩ দফা দাবি তুলে ধরে দাবিগুলো মেনে নেওয়ার আহবান জানানো হয়। দাবিগুলো হলো ১. বাংলাদেশ চিনিকল ও খাদ্যশিল্প কর্পোরেশনের অধিনস্থ চিনিকল সমূহের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে। ২. বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের কৃষি বিভাগকে শিল্প মন্ত্রনালয়ের অন্তর্ভুক্ত করতে হবে। ৩. বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কৃষি বিভাগে কর্মরত কৃষিবিদ, ডিপ্লোমা কৃষিবিদসহ সকল ইক্ষু উন্নয়ন সহকারী সিডিএ সিআইসিদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অন্তর্ভুক্ত করতে হবে।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) এর রাষ্ট্রায়াত্ব চিনিকল সমূহকে লাভজনক ও যুগোপযোগী করতে চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবিতে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।