৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ প্রথম শ্রেনীর গেজেটেড সরকারি চাকুরির ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি (প্রাথমিক বাছাই) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলে। এতে রাজধানীর ১২৩টি কেন্দ্রসহ ছয় বিভাগের ১৯০টি কেন্দ্রে দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

গত ২৯ ফেব্রুয়ারি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে অংশ নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।