× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

৩০ দিন প্রশিক্ষণ একটি দৃশ্যের জন্য!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমার শুটিং পুরো দমে চলছে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এর আগের সিক্যুয়েল বাহুবলি-দ্য বিগিনিং সিনেমাটি ব্যবসা সফল হওয়ায় এ সিনেমা নিয়ে নির্মাতা এবং কলাকুশলীদের ওপর দর্শকের প্রত্যাশাটা একটু বেশি।

শোনা যাচ্ছে, এ জন্য চেষ্টার কোনো ত্রুটি করছেন না নির্মাতা এবং কলাকুশলীরা। বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমার প্রতিটি অ্যাকশন দৃশ্যের জন্য ৩০ দিন প্রশিক্ষণ নিয়েছেন অভিনেতা প্রভাস।

এ প্রসঙ্গে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘সিনেমাটির অ্যাকশন দৃশ্য এবং স্টান্ট ভিন্ন মাত্রা প্রদান করবে। এর প্রতিটি দৃশ্যের জন্য অনেক অনুশীলন করা হচ্ছে এবং অনেক সময় নিয়ে শুটিং করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘বাহুবলি : দ্য বিগিনিং সিনেমায় চমৎকার কিছু অ্যাকশন দৃশ্য ছিল। এটিতে তার চেয়ে বেশি অ্যাকশন দেখা যাবে। এজন্য একটি দৃশ্যের জন্য প্রভাস ৩০ দিন করে প্রশিক্ষণ নিয়েছেন।’

জানা গেছে, চলতি বছরের অক্টোবরের মধ্যে সিনেমার শুটিং শেষ করবেন নির্মাতারা। এরপর শুরু হবে ভিএফএক্স’র কাজ। বাহুবলি-দ্য কনক্লুশন  সিনেমাটিতে অভিনয় করছেন প্রভাস, রানা দাগ্গুবতি, তামান্না, আনুশকা শেঠী, সত্যরাজ, রামায়া কৃষ্ণা সহ অনেকে। আগামী ২৮ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।


এ ক্যটাগরির আরো খবর..