× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ভোলায় ৩য় শ্রেনীর ছাত্রী ধর্ষণে অভিযুক্ত লম্পটের ফাঁসির দাবীতে মানববন্ধন

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

ভোলা প্রতিনিধিঃ ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক পোস্ট অফিসের পিয়ন লম্পট শের আলীর ফাঁসির দাবীতে উত্তাল ইলিশা ইউনিয়ন।

আজ সকালে ইলিশা বাজারে মানববন্ধন করে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা ও এলাকাবাসী। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশ গ্রহন করে ধর্ষক শের আলীর ফাঁসির দাবি জানান তারা। মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষক শের আলী পোশাকের লোভ দেখিয়ে ঐ ছাত্রীকে পোস্ট অফিসের কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে পরে ঐ ছাত্রীকে পরিবারের লোকজন সদর হাসপাতালে নিয়ে গাইনি ওয়ার্ডে ভর্তি করান। এই ঘটনায় মামলা হলেও এখনো গ্রেপ্তার হয়নি লম্পট শের আলী।

বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শের আলী গ্রেপ্তার না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, মুরাদ ছবুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই, ইলিশা ইসলামিয়া মডেল কলেজ এর প্রভাষক কামাল হোসেন, মোঃ জুয়েল মাষ্টার, জন্টু চন্দ্র দে, ইউপি সদস্য শাহে আলম,সমাজ সেবক আমজাদ হোসেন বাবুল, মোছলেউদ্দিন বেপারী, কামাল সিকদার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..