× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

২ হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে সিডমানি -আইসিটি প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/palak-on-online-proggram.jpg

নারী উদ্যোক্তাদের স্বনির্ভর করতে মুজিববর্ষ উপলক্ষে উইমেন এন্ড ই-কমার্স ও ই-ক্যাবসহ ২ হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে দেয়া হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্প হতে জামানত ছাড়াই নন রিফান্ডেবল সিডমানি হিসেবে এ অর্থ প্রদান করা হবে। বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী আজ আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদ্‌যাপন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন এসপায়ার টু ইনোভেশন (এটুআই) এর উদ্যোগে অনলাইন প্লাটফর্মে আয়োজিত ‘Women in Digital : Employment & Entrepreneurship’ শীর্ষক আলোচনা সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

জনাব পলক বলেন, ডিজিটাল স্পেসে নারীদের অংশগ্রহণ বাড়াতে হলে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি সাইবার স্পেসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা ও প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি কঠোর আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী বলেন, নারী-পুরুষ বিভেদ ও বৈষম্য দূর করতে জনসচেতনতার পাশাপাশি পিতা-মাতা, পরিবার ও প্রতিষ্ঠান থেকেই নৈতিক ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে । সন্তানদের উদার ও প্রগতিশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

প্রতিমন্ত্রী আইসিটি বিভাগ হতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে বলেন, হাইটেক পার্কসমূহে শতকরা ৩০ ভাগ স্পেস নারী উদ্যোক্তাদের বরাদ্দ দেওয়া হবে। আইসিটি বিভাগ শি-পাওয়ার প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ করছে। এ পর্যন্ত ১০ হাজার ৫০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২৭ জন নারী উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। লার্নিং ও আর্নিং প্রকল্পের মাধ্যমে ৩৮ হাজার জনকে প্রশিক্ষণ দিয়ে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ২০২১ সালের মধ্যে মোট ৫৩ হাজার মানুষকে প্রশিক্ষিত করা হবে। এছাড়া তরুণ উদ্যোক্তাদেরকে আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প হতে ১০ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার সুযোগ রয়েছে। দেশের নারী উদ্যোক্তারা সরকারের এই সুযোগগুলো গ্রহণে এগিয়ে আসবেন বলে তিনি আশা করেন।

তথ্য ও যোগাযোগ বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ, এটুআই প্রকল্প পরিচালক ড. মোঃ আব্দুল  মান্নান, ইউ এন উইমেন এর বাংলাদেশ প্রতিনিধি মিজ শোকো ইশিকাওয়া, এটুআই এর পলিসি এডভাইজার আনীর চৌধুরী, বেসিসি এর সিনিয়র সহ-সভাপতি মিজ ফারহানা এ রহমান, এসবিকে ফাউন্ডেশন এর ফাউন্ডার সোনিয়া বশির কবির প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..