× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

পিআইডি

২৮ জুলাই ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ

গত ২৮ জুলাই ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলাকালীন অগ্নিনির্বাপণ সতর্কীকরণ ব্যবস্থা সক্রিয় হয়ে ফায়ার এলার্ম বেজে উঠলে তাৎক্ষণিকভাবে আগুন বা ধোঁয়ার সম্ভাব্য উৎসস্থল নির্ণয়ের লক্ষ্যে একাডেমির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় একাডেমি পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ

তদন্ত কমিটি আজ সংশ্লিষ্ট উৎসস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার ও ফায়ার অ্যালার্ম সিস্টেমের কারিগরি বিশ্লেষণ শেষে প্রতিবেদন দাখিল করে। ঐদিন অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি মর্মে তদন্ত কমিটি নিশ্চিত হয়েছে। একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের তাৎক্ষণিক তৎপরতায় এলার্ম বন্ধ করা হয়।

তদন্তে এলার্ম বাজার সম্ভাব্য কারণ হিসেবে আর্দ্রতা, তাপমাত্রার তারতম্য এবং স্মোক ডিটেক্টরে ধুলিকণা বা পোকামাকড়ের উপস্থিতির বিষয়টি চিহ্নিত করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে এমন পরিস্থিতি প্রতিরোধে এবং স্থাপনাটির গুরুত্ব বিবেচনায় তদন্ত কমিটি অগ্নিনির্বাপণ ব্যবস্থার আধুনিকায়নে সাইনেজ স্থাপন, ফায়ার সেফটি প্ল্যান গ্রহণ, সরঞ্জাম হালনাগাদকরণসহ কয়েকটি সুপারিশ প্রদান করেছে।


এ ক্যটাগরির আরো খবর..