২৭ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে বেসরকারি হজযাত্রী প্রতিস্থাপন

২৭ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে বেসরকারি হজযাত্রী প্রতিস্থাপন

আগামী ২৭ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে বেসরকারি মাধ্যমে হজযাত্রী প্রতিস্থাপন। হজ ২০২৪ মৌসুমে হজযাত্রী গুরুতর অসুস্থতা, মৃত্যু অথবা অন্য কোনো কারণে হজে গমনে অপারগ হলে সংশ্লিষ্ট এজেন্সি হজযাত্রীকে প্রতিস্থাপন করতে পারবে। এরূপ প্রতিস্থাপন সর্বোচ্চ ১০ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে। তবে হজযাত্রীকে অবহিত না করে অথবা ইচ্ছার বিরুদ্ধে প্রতিস্থাপনের কোনো অভিযোগ পাওয়া গেলে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন,২০২১ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ বিষয়ে একটি পত্র জারি করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।