× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

মাদারীপুরে বাসের চাপায় নিহত এক, আহত ৯

admin
হালনাগাদ: বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় ঢাকা- বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৯জন। ঘটনাটি ঘটেছে  বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলা মস্তফাপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি অটোরিক্সাকে দ্রুত গতির পার্থসারথী (ঢাকা-ব ০৫৩০) নামে একটি যাত্রীবাহি বাস ধাক্কা দেয়। এসময় ১০জন গুরুতর আহত হয়। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জগন্নাথ দাস (২৫) নামে এক যুবককে মৃত্যু ঘোষণা করেন। নিহত জগন্নাথ শরীয়তপুরের পালং উপজেলার ধীরেন দাসের ছেলে। এসময় রুবেল (২৫), শাহিদা (৪৫),সুলতানাসহ (১৪) ৯জন আহত হয়েছে।
মাদারীপুর সদর থানার সেকেন্ড অফিসার ফায়েকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস পুলিশ হেফাজতে রয়েছে। চালক পালিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..