× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

শান্তি আন্দোলনের ২৬ সদস্যকে অপহরণ

admin
হালনাগাদ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আচমকা গাড়িবহরে হামলা চালিয়ে শান্তি আন্দোলনের ২৬ সদস্যকে অপহরণ করেছে তালেবান। বুধবার ফারাহ প্রদেশ পুলিশের মুখপাত্র মহিবুল্লাহ মহিব জানান, বালা বুলুক জেলায় মঙ্গলবার এ হামলা চালায় তালেবানরা। তারা ছয়টি গাড়িকে থামাতে বাধ্য করে এবং শান্তি আন্দোলনের সদস্যদের অন্য গাড়িতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে বলেও জানান মহিব।

এদিকে, পিপলস পিস মুভমেন্ট অব আফগানিস্তানের বিসমিল্লাহ ওয়াতান্দোস্ত জানান, তাদের ২৭ সদস্যকে অপহরণ করেছে তালেবান। এরপর তাদের সাথে আর যোগাযোগ করা যায়নি। তার তথ্যের সাথে পুলিশের দেয়া অপহৃতদের সংখ্যার এ পার্থক্য তাৎক্ষণিকভাবে মেলানো যায়নি। তবে, ফরাহ প্রদেশে সক্রিয় থাকা তালেবানরা এ অপহরণের দায় স্বীকার করেনি।


এ ক্যটাগরির আরো খবর..