× Banner
সর্বশেষ
ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক? আওয়ামী লীগ সরকারের বিতর্কিত চুক্তিতেই তেল নিচ্ছে বাংলাদেশ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই – পরিকল্পনা প্রতিমন্ত্রী সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো- স্বরাষ্ট্রমন্ত্রী সক্ষমতা ও স্থিতিশীলতার একটি বড় পরীক্ষায় বর্তমান সরকার ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে – বাণিজ্যমন্ত্রী অবৈধ ব্যবসার মাধ্যমে হয়েছেন কোটিপতি আরিফ’ গড়ে তুলেছেন আলিশন বাড়ি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য

২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা বিসিবির

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্কঃ এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-টোয়েন্টির জন্য ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। দলে নতুন মুখ ব্যাটসম্যান আরিফুল হক। তবে ইনজুরির সাথে লড়তে থাকা রুবেল হোসেনের দলে জায়গা হয়নি।

এছাড়াও প্রাথমিক দলে আছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সুযোগ না পাওয়া নাসির হোসেন, লিটন দাস, শফিউল ইসলাম, মোহাম্মদ মিঠুন, আবুল হাসান ও কামরুল ইসলাম। দুই মেগা ইভেন্টকে সামনে রেখে দু ধাপে হবে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ হবার পরদিনই, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রিপোর্ট করবেন ক্রিকেটাররা। খুলনায় ক্যাম্প চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

এরপর ফেব্রুয়ারির ৭ থেকে ১৮ তারিখ পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যাম্প করার কথা টাইগারদের। এ সময় নিজেদের মধ্যে ৮টি প্রস্ততি ম্যাচ খেলার কথা রয়েছে ক্রিকেটারদের।

দলের বাকি সদস্যরা হলেন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, ইমরুল, সাব্বির, সৌম্য, মোসাদ্দেক, সোহান, শুভাগত, সানি, মুস্তাফিজ, রনি, আল আমিন, তাসকিন, শহীদ ও মুক্তার আলী।


এ ক্যটাগরির আরো খবর..