× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী

২৫ মার্চের ভয়াল কালরাত স্মরণে ‘লালযাত্রা’

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ মার্চ, ২০১৯

২৫ মার্চের ভয়াল কালরাতকে স্মরণ করে প্রতিবছরের মতো এ বছরও দেশের অন্যতম নাট্য সংগঠন প্রাচ্যনাট আয়োজন করেছে ‘লালযাত্রা’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি) থেকে আজ রোববার বিকেল সাড়ে পাঁচটায় প্রাচ্যনাট সবান্ধব হেঁটে যাবে স্মৃতি চিরন্তন চত্বর (ফুলার রোড সড়কদ্বীপ) পর্যন্ত। এ সময় গাওয়া হবে ‘ধনধান্য পুষ্পভরা’সহ কয়েকটি দেশের গান। স্মৃতি চিরন্তন চত্বরে সব শহীদের প্রতি সম্মানার্থে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শেষ হবে ‘লালযাত্রা’।

নয় বছর ধরে নিয়মিতভাবে ‘লালযাত্রা’র মাধ্যমে শহীদদের স্মরণ করছে প্রাচ্যনাট। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে প্রাচ্যনাট সূত্রে জানা গেছে।

রাহুল আনন্দের মূল ভাবনায় সাজানো হয়েছে এবারের ‘লালযাত্রা’। তিনি বলেন, ‘২৫ মার্চ ভয়াল কালরাতের শহীদের তাজা রক্তে ভিজে রাঙা হলো পলাশ, শিমুলসহ হরেক রঙের ফুল। দীর্ঘ কালরাত্রির প্রাক্কালে আমাদের পূর্বপুরুষের লাল রক্তের পথ ধরে স্বাধীন আমরা হেঁটে চলি ঐক্যের বন্ধনে, লালযাত্রায়।’

প্রাচ্যনাটের প্রচার সম্পাদক শশাঙ্ক সাহা এই আয়োজনে অংশ নেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘প্রতিবছরের মতো এবারের আয়োজনেও সবাই আমাদের সঙ্গী হবেন—এমনটাই প্রত্যাশা করি।’


এ ক্যটাগরির আরো খবর..