× Banner
সর্বশেষ
একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

নিউজ ডেস্ক

২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করব -শিল্পমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
২৫ মার্চকে গণহত্যা দিবস

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা হয়েছে। আমাদের ৩০ লাখ মানুষ শহিদ হয়েছেন। অসংখ্য মা-বোন নির্যাতিত হয়েছেন। এগুলো প্রমাণের আর অপেক্ষা রাখে না। ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। পাকিস্তান যা করেছে, সেটার জন্য তাদেরকে ক্ষমতা চাইতে হবে। বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, তিনি আরও বলেন, পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য সুযোগ খুঁজেছে। কিন্তু বঙ্গবন্ধু সেই সুযোগ দেননি। দেশীয়, আন্তর্জাতিক ও রাজনৈতিক ক্ষেত্রে তিনি তার নিজের দূরদর্শিতার প্রমাণ দেখিয়েছেন। বঙ্গবন্ধু তার ৭ মার্চের ভাষণে একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে পরিণত করে দিলেন। তার বুদ্ধিমত্তা দিয়ে বাঙালি জাতিকে আবারও শেষ নির্দেশনা দিলেন, ‘আমি যদি নির্দেশনা দিতে নাও পারি তবে তোমরা ঘরে ঘরে প্রস্তুত হয়ে যাও।’

মন্ত্রী বলেন, এটা থেকেও পাকিস্তানিরা কিছু বের করতে পারেনি। তারা ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে ধরে নিয়ে যায়। আমার বিশ্বাস, যদি বঙ্গবন্ধু দেশে থাকতেন তাহলে তাকে মেরে ফেলা হতো। যেহেতু সবাই জানে বঙ্গবন্ধু পাকিস্তানের কাছে আছে, তাই বঙ্গবন্ধু সে সময় বেঁচে গেলেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত, বীরপ্রতীক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ আলী জহির (অব.), কর্নেল তৌফিকুর রহমান (অব.), শহিদ সন্তান নট কিশোর আদিত্য, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দোপাধ্যায়সহ অন্যরা।


এ ক্যটাগরির আরো খবর..