× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

২৫ অতিরিক্ত ও যুগ্মসচিবের দপ্তর বদল

admin
হালনাগাদ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ জনপ্রশাসনের চার জন অতিরিক্ত সচিব এবং ২১ জন যুগ্ম-সচিবের দপ্তর বদল করে দিয়েছে সরকার। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় আলাদাভাবে এসব বদলির আদেশ জারি করে।

ত্রাণ মন্ত্রণালয়ে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ওসি (ওএসডি) অতিরিক্ত সচিব অমিত কুমার বাউলকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে এবং ওএসডি অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন আকন্দকে ত্রাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. সামসুজ্জামানকে একই মন্ত্রণালয়ে পদায়ন করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব মো. নুরুন্নবী মৃধাকে ওএসডি করা হয়েছে। বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য যুগ্ম-সচিব নাজমা বেগম ও কৌশল্যা রানি বাগচীকে ওএসডি করা হয়েছে; ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব মো. আবু সাঈদ শেখকে পাট মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক যুগ্ম-সচিব আবদুল হালিমকে বিদ্যুৎ বিভাগে সংযুক্তি দিয়ে খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হান্নান বিশ্বাসকে ওএসডি করেছে সরকার। বিআরটিসির পরিচালক মুন্সী ইকবাল হোসেনকে ওএসডি, টেক্সাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আপগ্রেড শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মহসিনুল আলম এবং ট্রেড সাপোর্ট প্রোগ্রামের প্রকল্প পরিচালক ফকির ফিরোজ আহমেদকে ওএসডি করা হয়েছে। বাংলাদেশ ট্রেড সাপোর্ট প্রোগ্রামের উপ-প্রকল্প পরিচালক মো. আবদুস ছালামকে ওএসডি এবং ওএসডি যুগ্ম-সচিব রুহিদাস যোদ্দারকে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবু সাঈদ সালাহ উদ্দিন মাহমুদকে ওএসডি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্তি দেওয়া হয়েছে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব আনোয়ারা বেগমকে পরবর্তী পদায়নের জন্য করা হয়েছে ওএসডি। আলাদা আদেশে ওএসডি যুগ্ম-সচিব পরেশ চন্দ্র রায়কে বিদ্যমান বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্রের বিএনআরআইকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক এবং ওএসডি যুগ্ম-সচিব মোহা. আমজাদ হোসেনকে বিআরটিসির পরিচালক করা হয়েছে।

বস্ত্র মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি যুগ্ম-সচিব মো. শাহাদাত হোসেন মজুমদারকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের পরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মোশাররফ হোসনেক জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের প্রকল্প পরিচালক হিসাবে বদলির আদেশাধীন মোহাম্মদ মোজাক্কের আলীকে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি যুগ্ম-সচিব রলজিৎ চন্দ্র সরকারকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক করা হয়েছে। এছাড়া ওএসডি যুগ্ম-সচিব মো. রেজাউল হককে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য এবং মাগুরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষকে খুলনা সিটি করপোরেশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


এ ক্যটাগরির আরো খবর..