× Banner
সর্বশেষ
এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ আইএলও-র গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রমমন্ত্রী ও উপদেষ্টা আইসিএসবি কর্তৃক ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সাফ ফুটবলে বাংলাদেশ সেমিফাইনালে ভিসা বন্ড দিয়ে খেলতে হতে পারে বিশ্বকাপের খেলোয়াড়দের আজ ২৭ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মার্চ শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মনোজগৎ থেকে বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের পরিণতি তৈরি হবে -তথ্যমন্ত্রী

২৪ হাজার শরণার্থী নেবে ফ্রান্স

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপীয় কমিশনের প্রস্তাব অনুযায়ী আগামী দু’বছরের মধ্যে পর্যায়ক্রমে ২৪ হাজার শরণার্থীকে নিজ দেশে জায়গা দেবে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ। একই সঙ্গে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে সিরিয়ায় সশস্ত্র আইএস সদস্যদের ওপর বিমান হামলা চালানোর ঘোষণাও দিয়েছেন তিনি।

ওঁলাদ বলেন, ‘২৪ হাজার শরণার্থীকে জায়গা দেবে ফ্রান্স। আর আমরা সেটা করব।’ ইউরোপীয় কমিশনের প্রস্তাব অনুযায়ী ফ্রান্স ও জার্মানি মিলে জায়গা দেবে ৫০ হাজারের বেশি শরণার্থীর। শুধু শরণার্থীদের আশ্রয়ই নয়, এ জন্য শরণার্থী বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার জন্য বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এদিকে সিরিয়ায় সশস্ত্র আইএস নিয়ন্ত্রিত বিভিন্ন স্থাপনার ওপর বিমান হামলায় ফ্রান্স অংশ নিলেও স্থলবাহিনী পাঠাবে না বলে জানিয়েছেন ওঁলাদ।


এ ক্যটাগরির আরো খবর..