২৪ লাখ টাকার আনুদানের চেক গ্রহণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা 

২৪ লাখ টাকার আনুদানের চেক গ্রহণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে প্রধান উপদেষ্টার পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় লক্ষ্যে এইচডিএফসি, সাইনপাওয়ার লিমিটেড (HDFC, Sinpower Ltd) এর দেয়া ২৪ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ করেন।

উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এ প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের ২৪৩টি চেক/পে-অর্ডার/ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে এ পর্যন্ত ১০১ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৩০৩ টাকার অনুদান গ্রহণ করেন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মুস্তাফিজুর রহমান, সেখ ফরিদ আহমেদ, সাইনপাওয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক Su Zhen, হেড অব ফিনান্স Liu Yize উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।