গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় বিভিন্ন সরকারি হাসপাতালে ৪৮৩ জন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২০০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১৪১ জনসহ ডেঙ্গু রোগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৮২৪ জন।
গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
বর্তমানে সারা দেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ২ হাজার ৯শ’ ২১ জন রোগী। গত পয়লা জানুয়ারি থেকে এ পর্যন্ত এ জ¦রে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন এবং সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৮ হাজার ৭শ’ ২৫ জন।
বছরের প্রথম ৫ মাস ডেঙ্গুর প্রাদুর্ভাব কম হলেও জুন ও জুলাই মাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।