২৪ ঘণ্টায় আফগানিস্তানে যৌথভাবে অভিযানে ৮৭জন নিহত

বিশেষ প্রতিবেদকঃ ২৪ ঘণ্টার নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে আফগানিস্তানে গত শনিবার থেকে রোববার পর্যন্ত প্রায় নিহত হয়েছেন অন্তত ৮৭ জন। দেশটির সশস্ত্র বাহিনী ও বিমানবাহিনী যৌথভাবে অভিযান চালায়। এতে আহত হয়েছেন আরও ২৩ জন। খবর আফগানিস্তান টাইমস।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তা বিভাগ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সন্ত্রাসীদের নির্মূলে নানগারহার, গজনি, উরুজগান, জাবুল, হেরাত, ফারিয়াব, হেলমান্দ, বাগলান, তাখার ও বাদাখশানে যৌথ অভিযান চালায় দেশটির সশস্ত্র ও বিমানবাহিনী। এতে অন্তত ৮৭ সন্ত্রাসী নিহত হয়। আহত হয়েছেন অন্তত ২৩ জন। আহতরাও সন্ত্রাসী বলে জানানো হয়।

ফারিয়াব প্রদেশে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে তালেবান কমান্ডারসহ সংগঠনটির বেশ কজন সদস্য রয়েছেন। এছাড়া নানগারহারে নিহতদের মধ্যে তাকফিরি দায়েশ সন্ত্রাসীদের ১৯ সদস্য ছিল। এছাড়া অভিযানে জাবুলে পাঁচ জঙ্গি নিহত হয়েছেন। অন্যান্য কোন জায়গায় কতজন নিহত হয়েছেন তা জানা যায়নি।

উল্লেখ্য, এদিকে সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, কাবুলের একটা বড় তাবু থেকে মুসলিম আলেমরা বের হবার সময় এই হামলা চালানো হয় বলে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।