× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

২২৮ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ডাক বিভাগ

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ আগস্ট, ২০১৯

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। ১০ পদে মোট ২২৮ জনকে নিয়োগ দেবে। নারী ও পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।

পদের নাম

উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পাউন্ডারসহ ১০টি পদে নিয়োগ দেওয়া হবে।

পদসংখ্যা

১০টি পদে সর্বমোট ২২৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাসসহ উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা এবং ওই পদের জন্য কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন স্কেল

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://pmgec.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হবে ৮ আগস্ট, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ সময় ৩১ আগস্ট, ২০১৯ বিকেল ৫টায়।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৬ আগস্ট, ২০১৯।


এ ক্যটাগরির আরো খবর..