রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই আজ ২০ এপ্রিল শনিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল, কেমন যাবে আপনার দিনটি।
মেষ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। বাড়িতে আজ প্রত্যাশিতভাবে অতিথির আগমন ঘটবে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন এবং আপনার অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় অতিবাহিত করুন। অবসর সময়ে আজ আপনি কোনো খেলাধূলায় ব্যস্ত থাকতে পারেন। তবে, সেইসময়ে আপনাকে সতর্ক থাকতে হবে। নাহলে আপনি চোটের সম্মুখীন হতে পারেন। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগবে।
গ্রহদোষ দূর করার উপায়ঃ প্রেমের জীবন সুখকর করে তুলতে শনি মন্দিরে তেল এবং প্রসাদ অর্পণ করুন।
বৃষ রাশি: পরিবারের সদস্যদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবেনা। আপনার আজ কোথাও ভ্রমণ এবং অর্থব্যয়ের ইচ্ছে ঘটতে পারে। কিন্তু, আর্থিক দিক থেকে আপনাকে আজ সতর্ক থাকতে হবে। শরীরের প্রতি কোনো অবহেলা করবেন না। ভালোবাসার মানুষটির সাথে দিনটি দুর্দান্তভাবে কাটবে। আপনি আজ মোবাইলে বা টিভিতে একটি সিনেমা দেখতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজের কথা ভুলে যেতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।
গ্রহদোষ দূর করার উপায়ঃ শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কোনো পবিত্র অথবা ধর্মীয় স্থানে সাদা এবং কালো রঙের কম্বল অর্পণ করুন।
মিথুন রাশি: আপনি আজ কোনো সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন। অলসভাবে সময় নষ্ট না করে সেটিকে সঠিকভাবে কাজে লাগান। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আপনি আজ কোনো প্রাকৃতিক সৌন্দর্য থেকে স্তম্ভিত হয়ে যেতে পারেন। কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে আপনি সেটি দ্রুত সমাধান করে ফেলবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
গ্রহদোষ দূর করার উপায়ঃ শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য হনুমান মন্দিরে তেল-সিঁদুর অর্পণ করুন।।
কর্কট রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত ও উচ্চ কোলেস্টেরল রয়েছে এমন খাবার এড়িয়ে চলুন। আপনি আজ জমিজমায় অর্থ বিনিয়োগ করতে পারেন। অত্যাধিক ব্যস্ততার কারণে আজ আপনি পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে সময় কাটাতে পারবেন না। যার ফলে আপনার মন খারাপ হয়ে যাবে। এই রাশির গৃহিণীরা বাড়ির কাজ শেষ করার পর আজ অবসর সময়ে টিভিতে বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
গ্রহদোষ দূর করার উপায়ঃ পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য সাদা বা ক্রিম রঙের বেডকভার ব্যবহার করুন।
সিংহ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক সমস্যার পরিপ্রেক্ষিতে আজ অর্ধাঙ্গিনীর সাথে আপনার মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, তিনি আপনাকে আপনার অপ্রয়োজনীয় ব্যয় এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন সম্পর্কে সতর্ক করতে পারেন। পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন।
গ্রহদোষ দূর করার উপায়ঃ আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সকালে ঘুম থেকে উঠে “ওম হুম হনুমতে নমঃ”-এই মন্ত্রটি ১১ বার উচ্চারণ করুন।
কন্যা রাশি: শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বাড়ির কোনো অসমাপ্ত কাজ শেষ করার জন্য আজ আপনি অর্ধাঙ্গিনীকে সাহায্য করতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি খুব একটা খারাপ নয়। ভালোবাসার মানুষটির সাথে দিনটি ভালোভাবে কাটবে।
গ্রহদোষ দূর করার উপায়ঃ পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে পরিবারের সদস্যাদের বিভিন্নভাবে সাহায্য করুন।
তুলা রাশি: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য আজ অবশ্যই কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। কোনো নতুন পরিকল্পনার মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন। এই রাশির শিক্ষার্থীদের আজ অযথা সময় নষ্ট না করে পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগ দিতে হবে। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। পাশাপাশি, আপনার কোনো কাজের পরিপ্রেক্ষিতে অনেকেই আপনার প্রশংসা করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
গ্রহদোষ দূর করার উপায়ঃ পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কপালে এবং নাভিতে চন্দনের প্রলেপ লাগান।
বৃশ্চিক রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকেই অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। অযথা সময় নষ্ট করা থেকে আজ বিরত থাকুন। আপনি আজ কোনো সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
গ্রহদোষ দূর করার উপায়ঃ পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে তামার চৌকো টুকরোতে জাফরান লাগিয়ে সেটি গোলাপি কাপড়ে মুড়ে সূর্যোদয়ের সময়ে পূর্ব দিকে গিয়ে নির্জন স্থানে মাটি চাপা দিন।
ধনু রাশি: শরীরকে সুস্থ রাখতে আজ অবশ্যই কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আপনি আজ কোনো বিনোদনমূলক কাজকর্মে ব্যস্ত থাকতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার চারপাশে আজ কি কি ঘটছে সেদিকে সতর্ক থাকুন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটলেও আপনি আজ নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
গ্রহদোষ দূর করার উপায়ঃ আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে স্নান করার পর কপালে সাদা চন্দনের তিলক লাগান।
মকর রাশি: অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী মনোভাবকে কাজে লাগান। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রতিটি কাজ করার সময়ে আপনার মেধাকে ব্যবহার করুন। আপনার কাছে থাকা সময়কে সঠিকভাবে কাজে লাগান। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। পাশাপাশি, আজ আপনি আপনার ভালোবাসার মানুষটির জন্য কোনো গান গাইতে পারেন। প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন।
গ্রহদোষ দূর করার উপায়ঃ পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার জন্য বাড়িতে লাল রঙের গোলাপ গাছ লাগিয়ে সেটিকে যত্নে রাখুন।
কুম্ভ রাশি: একজন বন্ধু আজ আপনার কাছ থেকে বড় অঙ্কের ঋণ চাইতে পারেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, ভালোবাসার মানুষটির সাথে আজ আপনি কোথাও বেড়াতে গেলে কিছু সুন্দর স্মৃতি সঞ্চয় করবেন। কোথাও ভ্রমণের মাধ্যমে আজ আপনি ক্লান্ত হয়ে পড়তে পারেন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনার কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা ব্যাহত হলেও আপনি পরে বুঝতে পারবেন যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে।
গ্রহদোষ দূর করার উপায়ঃ শরীর এবং মনকে ভালো রাখার জন্য সূর্যোদয়ের সময়ে প্রাণায়ামের অভ্যাস করুন।
মীন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। কারণ, আর্থিক লেনদেন আজ নিরবিচ্ছিন্নভাবে সারাদিন ধরে চলবে এবং দিনের শেষে আপনি যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না। কোনো কাজে আজ আপনি বন্ধু এবং পরিবারের সদস্যদের কাছ থেকে উৎসাহ পেতে পারেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
গ্রহদোষ দূর করার উপায়ঃ মন থেকে নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখতে সাধুসন্তদের সম্মান করুন।