× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক

২০৩১ সালের মধ্যে চিপ রপ্তানি করে ১০ মিলিয়ন ডলার আয় হবে – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
২০৩১ সালের মধ্যে চিপ রপ্তানি করে ১০ মিলিয়ন ডলার আয় হবে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের মেধাবী প্রকৌশলীদের মাধ্যমে ২০৩১ সালের মধ্যে মেড ইন বাংলাদেশ চিপ রপ্তানি করে ১০ মিলিয়ন ডলার আয় করবে। এ দেশের মেধাবী তরুণরা মেধা ও সৃজনশীলতায় কারও চেয়ে পিছিয়ে নেই। তার অন্যতম উদাহরণ উল্কাসেমি। আইসিটি খাতের জন্য করমুক্ত সুবিধা ২০২৪ সাল থেকে বাড়িয়ে ২০৩০ সাল পর্যন্ত প্রস্তাব করা হবে। উল্কাসেমির বিকাশের জন্য স্টার্টআপ বাংলাদেশ তাদের বিনিয়োগ দেবে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর রহমানস রেগনাম সেন্টারে সেমিকন্ডাক্টর ডিজাইন কোম্পানি উল্কাসেমির ১৬ বছর পূর্তি উপলক্ষে ‘টেস্ট ল্যাব’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আইসিটি বিভাগের এনহেন্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতমুখী দক্ষ জনশক্তি গড়ে তুলতে ২০ হাজার বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর মধ্যে চার হাজার জনকে দক্ষ করা হবে ফ্রন্টিয়ার প্রযুক্তিতে। পাশাপাশি ১০ বিশ্ববিদ্যালয়ে ভিএলএসআই ল্যাব প্রতিষ্ঠা করা হবে। একইসঙ্গে ৩০০ মিলিয়ন ব্যয় করা সম্ভব না হলেও ১৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করে অল্পদিনের মধ্যে বুয়েটে একটি ন্যানো ল্যাব স্থাপন করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উল্কাসেমি চেয়ারম্যান এনায়েতুর রহমান, উল্কাসেমি সিওও এবং এর সহযোগী প্রতিষ্ঠান টিটন ইলেকট্রনিকসের সিইও মিজানুর রহমান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম, আইপিডিসি ফাইন্যান্স চেয়ারম্যান ড. আব্দুল করিম, এফবিসিসিআই পরিচালক শাফকাত হায়দার চৌধুরী, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..