× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

ডেস্ক

২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করলেন নেইমার

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
neymar

ইনজুরিতে দীর্ঘ সময় ধরেই রয়েছেন মাঠের বাইরে। সর্বশেষ ১৪ ম্যাচে ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে পারেননি নেইমার। কবে ফিরবেন, তা নিয়েও রয়েছে সংশয়।

তবে ফিরবেন, আবারও খেলবেন, এমন প্রত্যাশা তো নেইমার ভক্তদের আছেই। এর আগে ২০২২ বিশ্বকাপের আগেই ইঙ্গিত দিয়েছিলেন, সেটিই তার শেষ বিশ্বকাপ। পরের বছর ফেব্রুয়ারিতে টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা অবশ্য একেবারে উড়িয়ে দেননি তিনি। কিন্তু এবার নেইমার সরাসরিই বললেন, ‘২০২৬ বিশ্বকাপে খেলতে চাই।

ফরাসি সংবাদমাধ্যম আরএসসি স্পোর্টসের সাংবাদিক মারিওন বার্তোল্লি ও বেনোইত বোউএনকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন নেইমার। নেইমারের কাছে তিনি জানতে চেয়েছিলেন যে, ২০২৬ বিশ্বকপ জয় তার ক্যারিয়ারের শেষ লক্ষ্য কি না।

নেইমার বলেন, ‘সবার আগে আল হিলালের হয়ে ভালো একটি মৌসুম কাটাতে চাই। মারাত্মক এক চোট থেকে কেবল ফিরেছি। নিজের পর্যায়ে ফিরতে ও কেন এখানে আছি, তা বোঝাতে এখনও হাতে সময় আছে। আমার অগ্রাধিকার হলো, ভালোভাবে সেরে ওঠা। শারীরিক সক্ষমতা বাড়িয়ে আবারও খেলা শুরু করা। আল হিলালের হয়ে আমি ২০২৫ ক্লাব বিশ্বকাপ খেলতে চাই। কারণ, ক্লাবের জন্য এটা গুরুত্বপূর্ণ।’

এরপর ২০২৬ বিশ্বকাপ নিয়ে নেইমার বলেন, ‘অবশ্যই বিশ্বকাপে খেলা সব খেলোয়াড়েরই লক্ষ্য। আমি এরই মধ্যে তিনটি বিশ্বকাপ খেলেছি। অবশ্যই চতুর্থটিতেও খেলতে চাই। এটায় মনোযোগী থাকতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।’

২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলেছেন নেইমার। তবে তার ক্যারিয়ার বেশ চোটপ্রবণ। তার সর্বশেষ বড় চোট গত বছর ১৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে। বাঁ পায়ের হাঁটুতে এসিএল চোটের পাশাপাশি মিনিসকাসেও আঘাত পেয়েছিলেন।

এক বছর পর এ বছর অক্টোবরে আল হিলালের হয়ে মাঠে ফেরেন ব্রাজিলের এই তারকা। তবে গত মাসে আবারও চোট পান তিনি। যে কারণে আরও এক মাসের জন্য ছিটকে পড়েন। জাতীয় দলের জার্সিতেও ফেরা হয়নি এখনও। অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত।

হলুদ জার্সিতে নেইমারই এখন সর্বোচ্চ গোলদাতা। গত বছর সেপ্টেম্বরে কিংবদন্তি পেলেকে পেছনে ফেলেছেন নেইমার। জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করেছিলেন পেলে। তবে নেইমারের কাছে জানতে চাওয়া হয়েছিল শৈশবের সেই ছোট্ট নেইমার এমন স্বপ্ন দেখেছিলেন কি না।

‘শৈশবে যত স্বপ্ন দেখেছি, সব ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছি। ছোটবেলায় সান্তোস ও ব্রাজিলের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। কিন্তু সৃষ্টিকর্তা আমাকে আরও বেশি দিয়েছেন। ক্যারিয়ার নিয়ে আমি খুশি, অনেক বড় বড় ক্লাবে খেলেছি। আর এখন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা। এই অর্জনে আমি খুব খুশি। আমার সন্তানেরা জানবে, আমার দেশের ইতিহাসে আমি গুরুত্বপূর্ণ ছিলাম।’

আগামী বছর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে ব্রাজিলের। এই ম্যাচ দিয়েই দলে ফেরার অপেক্ষা করছেন কি না এমন প্রশ্নের জবাবে নেইমার বলেন, ‘অবশ্যই, আমি ফিরবো। সেই প্রস্তুতিই নিচ্ছি।

আমাকে এবারই ডাকতে পারতো। কিন্তু কোচের সঙ্গে কথা বলার পর বুঝেছি, তিনি না ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু পরের বার আমি অবশ্যই সতীর্থদের সঙ্গে থাকবো। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে ভালো আর কিছুই হয় না। আশা করি দল আরও উন্নতি করবে।’


এ ক্যটাগরির আরো খবর..