× Banner
সর্বশেষ
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশত জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা

আবু নাসের হুসাইন, সালথা

২০২৪ সালে নির্বাচন হবে কিনা সন্দেহ আছে -মোস্তফা আমীর ফয়সাল

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৯ অক্টোবর, ২০২২
নির্বাচন হবে কিনা সন্দেহ

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল বলেছেন, নির্বাচন হবে ২০২৪ সালের জানুয়ারিতে, এখন থেকেই লাঠিশোঠা প্রস্তুত হচ্ছে। লাঠিশোঠার মহড়া শুরু হয়ে গেছে। হঠকারিতা কোন পর্যায়ে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তিনি বলেন, কিসের নির্বাচন, আগে জান বাঁচানোর চিন্তা করেন। দেশে নির্বাচনের খেলা হবে বলে আমার মনে হয়না।
বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ২০২৪ সালে নির্বাচন হবে কিনা আমার সন্দেহ আছে।
 
শনিবার রাতে ফরিদপুরের কৈজুরি জাকের মঞ্জিল দরবার শরীফে অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় মোস্তফা আমীর ফয়সাল  বলেন, একটি অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে অবশ্যই ব্লক চেইন পদ্ধতি ও ই-ভোটিং ছাড়া উপায় নাই যা আমরা আগেই বলেছি। দেশ ও জাতি এক মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এখনো সময় আছে ঐক্যবদ্ধ হোন। কারণ এটি দেশকে বাঁচানোর প্রশ্ন। স্বাধীনতাকে বাঁচানোর প্রশ্ন।। তিনি বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যেয়ে হালুয়া-রুটি ভাগাভাগির রাজনীতি করে। কিন্তু জাকের পার্টি কখনো ক্ষমতার রাজনীতি করেনা। তবে আমাদের ব্যবহার করে অনেকেই ক্ষমতায় যাওয়ার রাজনীতি করেছেন।
সভায় ভিডিও প্রজেক্টরের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য দেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান সায়েম আমীর ফয়সাল সামী।
সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া।
এর আগে মোস্তফা আমীর ফয়সাল জাকের পার্টি ও অঙ্গ সংগঠনের পতাকা উত্তোলন করেন এবং বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে তিনি বিশাল এক কেক কাটেন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। দেশের বিভিন্ন প্রান্ত হতে নেতাকর্মীরা এতে অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..