× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা

পি আই ডি

২০২৩-২৪ অর্থবছরের বাজেট হবে সাত লাখ কোটি টাকা -প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৯ মে, ২০২৩
২০২৩-২৪ অর্থবছরের বাজেট

২০০৬ সালে আমাদের বাজেট ছিল মাত্র ৬১ হাজার কোটি টাকার। এখন আমাদের ৬ লাখ কোটি টাকার বাজেট। দুদিন পর আমরা ২০২৩-২৪ অর্থবছরের বাজেট দিতে যাচ্ছি। ওই বাজেট আমরা সাত লাখ কোটি টাকায় নিয়ে যাচ্ছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (২৯ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩’ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। ২০৪১ সালের মধ্যে এই বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আমরা স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তুলব।

সরকারপ্রধান বলেন, আমাদের প্রতিটি বাহিনী যাতে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে, সেজন্য সব ধরনের সুযোগ-সুবিধা আমরা সৃষ্টি করে দিচ্ছি। ২০০৮ সালের নির্বাচনের পর আজকে ২০২৩ সাল, সর্বত্র একটা শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজমান। আমরা শান্তিতে বিশ্বাস করি সংঘাতে নয়। এই শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় আমরা তা করব।


এ ক্যটাগরির আরো খবর..