× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

২০১৮ সালে মোট ভোটারের সংখ্যা দাঁড়াবে সোয়া ১০ কোটি

admin
হালনাগাদ: শনিবার, ১০ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ মৃতদের বাদ এবং ১৫  থেকে ১৭ বছর বয়সীদের অন্তর্ভুক্তির পর ২০১৮ সালে  মোট ভোটারের সংখ্যা দাঁড়াবে সোয়া ১০ কোটি।নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, হালনাগাদে তিন বছরের মধ্যে  ভোটার হবে এমন ৬৭ লাখ নাগরিকের তথ্য পাওয়া গেছে। মিলেছে ৭ লাখ মৃত ব্যক্তির তথ্যও।আগামী বছরের ফেব্র“য়ারি পর্যন্ত  ভোটারযোগ্য নাগরিকদের ছবি  তোলার কাজ হবে। এরপর ‘বয়স আঠারো’ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ভোটার তালিকায় যুক্ত করা হবে।

তথ্য সংগ্রহের এসব খুঁটিনাটি শিগগিরই ‘আনুষ্ঠানিকভাবে’ তুলে ধরা হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. সিরাজুল ইসলাম।তিনি বলেন, নির্ভুল তালিকা করতে আমরা নিবন্ধন  শেষ হওয়া পর্যন্ত সবার সহযোগিতা চাইছি।কাজ শুরুর আগে ইসি ২০১৬ সালে  ভোটার হবে এমন ২৪ লাখ এবং ২০১৭-১৮ সালে ভোটারযোগ্য ৪৮ লাখ নাগরিকের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল।কিন্তু কমিশনারদের মতবিরোধ ও আদালতের রুলের কারণে ভোটারযোগ্য নাগরিকদের এ লক্ষ্য উলট-পালট হয়ে গেছে।

ইসি কর্মকর্তারা জানান, গত ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৭ বছর বয়সী ৪২ লাখের তথ্য সংগ্রহ হয়েছে। উল্টোদিকে ১৫-১৬ বছর বয়সীদের তথ্য মিলেছে মাত্র ২৫ লাখ।এবার এমন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ হয়নি বলে অভিযোগ রয়েছে  জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার  জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন বলেন, হালনাগাদে ১৫-১৬ বছর বয়সীদের অনাগ্রহ দেখা যাচ্ছে। অন্যদিকে ১৭ বছর বয়সীদের সংখ্যা বাড়ছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, এ নিয়ে আমরা উদ্বিগ্ন নই। কারণ, প্রকৃতরা ভোটার হতে পারছে।সচেতনতা ও প্রচারণার কিছুটা অভাব, সব বাড়িতে না যেতে পারা, নারীদের অনাগ্রহ ও পরে ভোটার হওয়ার প্রবণতায় ১৫-১৬ বছর বয়সীদের সংখ্যা কম হয়ে থাকতে পারে বলে জানান তিনি। ভোটারদের তালিকা হালনাগাদ একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে নির্বাচন কমিশন সচিব আরো বলেন, যারা এখনো ভোটার হতে পারেননি তারা স্ব স্ব উপজেলার নির্বাচন অফিসে গিয়ে নিবন্ধন করতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..