× Banner
সর্বশেষ
২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

২০১৮ এর বিশ্বকাপ ফুটবল খেলার আট গ্রুপের ড্র জেনে নিন

admin
হালনাগাদ: শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ মস্কোর স্টেট ক্রেমলিন প্যালেসে শুরু হয়েছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ গ্রুপপর্বের ড্র অনুষ্ঠান। এবার বিশ্বকাপের ড্র সঞ্চালনার দায়িত্বে সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার গ্যারি লিনেকার। তাঁর সঙ্গী রাশিয়ার ক্রীড়া সাংবাদিক মারিয়া কোমান্দনায়া।শুরুতে উদ্বোধনী বক্তব্য দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর বক্তব্য দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

চূড়ান্ত পর্বে গ্রুপ হবে মোট আটটি। ৩২টি দলকে চারটি আলাদা পাত্রে রাখা হয়েছে।

এক নজরে রাশিয়া বিশ্বকাপের আট গ্রুপ :

‘এ’ গ্রুপ : রাশিয়া, সৌদি আরব, মিসর, উরুগুয়ে।

‘বি’ গ্রুপ : পর্তুগাল, স্পেন, মরক্কো, ইরান।

‘সি’ গ্রুপ : ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক।

‘ডি’ গ্রুপ : আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া।

‘ই’ গ্রুপ : ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া।

‘এফ’ গ্রুপ : জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া।

‘জি’ গ্রুপ : বেলজিয়াম, পানামা, তিউনিসিয়া, ইংল্যান্ড।

‘এইচ’ গ্রুপ : পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া, জাপান।

ড্র অনুষ্ঠানে সহযোগিতার জন্য মঞ্চে উঠবেন আরও আট সাবেক ফুটবলার—আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা, ব্রাজিলের কাফু, ইতালির ফাবিও ক্যানাভারো, উরুগুয়ের ডিয়েগো ফোরলান, স্পেনের কার্লোস পুয়োল, ফ্রান্সের লরাঁ ব্লাঁ, ইংল্যান্ডের গর্ডন ব্যাঙ্কস ও রাশিয়ার নিকিতা সিমোনিয়ান। এ ছাড়া দেশ–বিদেশের খ্যাতনামা ফুটবলার, কোচ ও সংবাদকর্মীরা হাজির হয়েছেন অনুষ্ঠানে।


এ ক্যটাগরির আরো খবর..