× Banner
সর্বশেষ
বিদেশে কর্মী মারা গেলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর বরিশালে অভিযানের পরও প্রশ্নবিদ্ধ ডিবি পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ইফতার মাহফিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পররাষ্ট্র মন্ত্রীকে লেখা বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ

২০১৫ সালটা সুখকর ছিলো না ধনীদের জন্য

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: ২০১৫ সালটি মোটেও সুখকর ছিল না বিশ্বের সর্বোচ্চ ধনীদের জন্য । এই বছরে সালে ১৯ বিলিয়ন খুইয়েছেন বিশ্বের ৪০০ শীর্ষ ধনী। ২০১২ সালে শীর্ষ ধনীর সূচক চালুর পর এই প্রথম ধনীদের মোট সম্পদ কমে গেল। তবে শীর্ষ ধনীদের এই দুরবস্থার মধ্যেও বছরটা ভালো কেটেছে প্রযুক্তি ব্যবসায়ীদের।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স বলছে, তাদের তালিকায় থাকা শীর্ষ ৪০০ ধনী এ বছরে খুইয়েছেন ১ হাজার ৯০০ কোটি মার্কিন ডলারের সম্পদ।

ব্লুমবার্গের মতে, জ্বালানি তেলসহ বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের অব্যাহত দরপতন, শেয়ারবাজার ধস, চীনের অর্থনৈতিক গতি মন্দাই ধনীদের লক্ষ্মীতে টান পড়ার অন্যতম কারণ।

ব্লুমবার্গের সূচক অনুযায়ী, এ বছর সবচেয়ে বেশি সম্পদ খুইয়েছেন মেক্সিকোর টেলিযোগাযোগ সম্রাটখ্যাত কার্লোস স্লিম হেলু। তার মালিকানাধীন আমেরিকা মোভিলের সম্পদের পরিমাণ এ বছর কমেছে ২৫ শতাংশ। আর হেলু নিজে হারিয়েছেন ২ হাজার কোটি ডলার। মেক্সিকোতে হেলুর মোবাইল ফোন ও ল্যান্ডফোন ব্যবসার একচ্ছত্র আধিপত্য কমাতে নিয়ন্ত্রক সংস্থার কড়াকড়িই তাঁর এই আর্থিক দুর্গতির মূল কারণ।

অর্থযোগের হিসেবে বিনিয়োগ-গুরু ওয়ারেন বাফেটের ক্ষতিও কম নয়। এ বছর তিনি খুইয়েছেন ১ হাজার ১৩০ কোটি ডলার। বাফেটের প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথওয়ের ২০১১ সালের পর এ বছরই প্রথম ঋণাত্মক প্রবৃদ্ধির অভিজ্ঞতা হয়েছে।

বাফেটের পর সম্পদ হারানোর এই তালিকায় আছেন পৃথিবীর সর্বোচ্চ ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এ বছর তার সম্পদ কমেছে ৩০০ কোটি ডলার।

শীর্ষ ধনীদের এই দুরবস্থার মধ্যেও বছরটা ভালো কেটেছে প্রযুক্তি ব্যবসায়ীদের। ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদ এ বছর বেড়েছে ৩ হাজার ১০০ কোটি ডলার। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সম্পদ বেড়েছে ১ হাজার ২০০ কোটি ডলার। সব মিলিয়ে এই তালিকায় থাকা ৪৪ প্রযুক্তি ব্যবসায়ীর মোট সম্পদের পরিমাণ এ বছর বেড়েছে ৮ হাজার ১০০ কোটি ডলার।

বছরটা ভালো গেছে ইউরোপের শীর্ষ ধনী স্পেনের আমানসিও ওর্তেগারও। এ বছর তিনি আয় করেছেন ১ হাজার ২১০ কোটি ডলার।

৪০০ শীর্ষ ধনীর সম্পদের বিশ্লেষণে ব্লুমবার্গ বলছে, তাদের বর্তমান সম্মিলিত সম্পদের পরিমাণ ৩ লাখ ৯০ হাজার কোটি ডলার। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও জাপান ছাড়া এই অর্থ বিশ্বের অন্য যেকোনো দেশের মোট দেশজ উৎপাদনের চেয়ে বেশি।

চীনের বিলিয়নিয়ারের জন্যও বছরটা ছিল হতাশার। ২০১৫ সালের ১ জানুয়ারিতে ব্লুমবার্গের তালিকায় চীনা ধনীর সংখ্যা ছিল ২৩, আর তাদের মোট সম্পদের পরিমাণ ছিল ২০ হাজার ৫০০ কোটি ডলার। গত মে মাসে চীনা বিলিয়নিয়ারের সম্পদ বেড়ে দাঁড়ায় ৩৪ হাজার ৮০০ কোটি ডলার, কিন্তু বছরের শেষের দিকে এসে তা কমে বছরের শুরুর দিকের অবস্থায় ফিরে আসে।

রাশিয়ার ধনীরা এ বছর হারিয়েছেন ৫ হাজার ৫০০ কোটি ডলার। পূর্ব ইউক্রেন দখলের অপরাধে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞাই রাশিয়ার ধনীদের এই দুর্দশার মূল কারণ।


এ ক্যটাগরির আরো খবর..