× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

২০০ গজের মধ্যে পরীক্ষা কেন্দ্রের জনসাধারণের প্রবেশ নিষেধ

admin
হালনাগাদ: শনিবার, ৩১ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০১৮ শুরু হচ্ছে আগামী ২ এপ্রিল সোমবার। পরীক্ষা সময় কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষেধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

শনিবার দুপুরে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপি অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নং-ওওও/১৯৭৬) ২৮ ও ২৯ ধারায় কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এই আদেশ পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পরীক্ষা আগামী ২ এপ্রিল শুরু হয়ে চলবে ১৩ মে পর্যন্ত।

এদিকে গত বুধবার থেকে সারাদেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদারকি করবে।

উল্লেখ্য, এবার ৮ বোর্ডে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ লাখ ৩৮ হাজার ১৪ শিক্ষার্থী। নিবন্ধন করেও পরীক্ষায় অংশ নিচ্ছেন না ২ লাখ ৩২ হাজার ৬৯১ শিক্ষার্থী। মাদরাসা বোর্ডে নিবন্ধন করেন ১ লাখ ১৬ হাজার ১৮২ শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নিচ্ছেন ৭৯ হাজার ৮০২ জন। কারিগরি বোর্ডে নিবন্ধন করেন ১ লাখ ১৬ হাজার ৮৯৯ শিক্ষার্থী। এই বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ৫ হাজার ৯৫ শিক্ষার্থী। এবার ছেলেদের সংখ্যা ৬ লাখ ৯২ হাজার ৭৩০ এবং মেয়েদের সংখ্যা ৬ লাখ ১৮ হাজার ৭২৮ জন।


এ ক্যটাগরির আরো খবর..