× Banner
সর্বশেষ
সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

১৮ বছরের মেয়েকে বিয়ে করলেন ৭০ বছরের বৃদ্ধ

admin
হালনাগাদ: শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

সাফি চৌধুরী, সিলেট প্রতিনিধি: নাসির উদ্দিন যুক্তরাজ্য প্রবাসী। বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। বয়স ৭০। কিংবা তারো বেশি। আর শিরিন বেগমের বয়স মাত্র ১৮। বাড়ি মৌলভীবাজারের রাজনগরে। এই দুই অসম বয়সীর নরনারীর বিয়ে হয়ে গেলো বুধবার।

বুধবার রাজনগরের একটি কমিউনিটি সেন্টারে এ বিয়ে সম্পন্ন হয়। বরের এটি দ্বিতীয় বিয়ে আর কনের প্রথম। স্থানীয় সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য প্রবাসী নাসির উদ্দিন (৭০) সম্প্রতি সিলেটে আসেন। যুক্তরাজ্যে তার স্ত্রী, এক মেয়ে (২১) ও এক ছেলে (১৯) আছে। সম্প্রতি নিজের মেয়েকেও বিয়ে দিয়েছেন তিনি। গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা নাসির উদ্দিন কিছু দিন আগে থেকেই দেশে আরেকটি বিয়ের জন্য পাত্রীর দেখা শুরু করেন। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় একটি মেয়েকে তার পছন্দ হয়। অভিভাবকদের সঙ্গে কথাবার্তাতেও বনিবনা হয়।

অবশেষে বুধবার রাজনগর উপজেলার বাসিন্দা আলতা মিয়ার মেয়ে শিরীন বেগম (১৮)-এর সাথে বিয়ে সম্পন্ন হয় নাসির উদ্দিনের। বিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয় রাজনগর উপজেলার করিবুন নেছা কমিউনিটি সেন্টারে। বিয়ের মোহরানা হিসেবে নাসির নগদ ৫ লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণ দিয়েছেন বলে জানা গেছে। তবে এটাও শুধু কাগজে কলমে।

নাসির উদ্দিন নববধূকে নিয়ে সিলেটের বিমানবন্দর থানাধীন ছালেহপুর গ্রামের নিজ বাড়িতে উঠেছেন। খোঁজ নিয়ে জানা যায়, নাসির উদ্দিনের প্রথম স্ত্রীর নাম জাহানারা বেগম। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আজমান আলীর মেয়ে তিনি।


এ ক্যটাগরির আরো খবর..