× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

১৮৯ পৃষ্ঠার হুমকি পেলেন জর্জ ক্লুনি

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জুলাই, ২০১৬

বিনোদন ডেস্ক: মার্ক বিবে নামের এক মানসিক রোগী মার্কিন তারকা অভিনেতা জর্জ ক্লুনি এবং তার স্ত্রী আমাল ক্লুনিকে হুমকি দিয়েছেন। তিনি ক্লুনি এবং তার স্ত্রীকে ১৮৯ পৃষ্ঠার হুমকি পাঠিয়েছেন।

এ দীর্ঘ হুমকির তালিকায়- এলোমেলো, অস্পষ্ট এবং অস্বাভাবিক সূত্র উল্লেখ করা রয়েছে। ই-মেইলে পাঠানো হুমকিতে জর্জ এইচ. ডাব্লিউ বুশকে হত্যার ষড়যন্ত্র এবং জনবেনেট র‌্যামজেকে হত্যার বিষয়ও উল্লেখ রয়েছে।

এ হুমকিদাতার বিষয়ে ডাক্তার জানিয়েছেন, তিনি বায়োপোলার ডিজঅর্ডার এবং স্বম্ভবত সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত।

অরল্যান্ডো হত্যাকাণ্ড নিয়েও অসঙ্গত সূত্র উল্লেখ রয়েছে। এ সম্পর্কে বিবে লিখেছেন, ‘এলজিবিটি সন্ত্রাসী এবং মানসিক বিকারগ্রস্থদের বাঁচাতে অরল্যান্ডো হত্যাকাণ্ড একটি সাজানো নাটক ছিল।’

এদিকে বিচারক বিবেকে নির্দেশ দিয়েছেন ক্লুনি, আমাল এবং তার দল থেকে আগামী পাঁচ বছর ১০০ গজ দূরে থাকতে। পাশাপাশি নির্দেশ অমান্য করলে ১ হাজার মার্কিন ডলার জরিমানা করা হবে বলে জানিয়েছেন আদালত।

ক্লুনি এবং আমাল বর্তমানে ইতালিতে অবস্থান করছেন এবং বিষয়টি নিয়ে তারা খুব বেশি উদ্বিগ্ন নন বলেও জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..